advertisement

Madhuri Dixit Nene : আরতির পর ভাইয়ের হাতে রাখি বেঁধে দিলেন মাধুরী

Last Updated:

ঘরোয়া আন্তরিক অনুষ্ঠানে রাখিবন্ধন পালন করলেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Nene) ৷

মুম্বই : ঘরোয়া আন্তরিক অনুষ্ঠানে রাখিবন্ধন পালন করলেন মাধুরী দীক্ষিত নেনে (Madhuri Dixit Nene) ৷ ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে সালোয়ার কামিজের আটপৌরে বেশে ভাই অজিতের সামনে আরতি করছেন মাধুরী ৷ আরতির পর তিনি ভাইয়ের হাতে রাখি বেঁধে দেন ৷ ভিডিয়োর ক্যাপশনে সকলকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন মাধুরী ৷
ভিডিয়োর প্রেক্ষাপট সঙ্গীত হিসেবে মাধুরী বেছে নিয়েছেন ১৯৫৯ সালের ছবি ‘রেশম কি ডোরি’ ছবির ‘বেহনা নে ভাই কি কলাই সে’ ছবির গানটি ৷
advertisement
মাধুরীর ইনস্টাগ্রাম টাইমলাইনে তাঁর ব্যক্তিগত জীবন ও কাজের দুনিয়ার নিপুণ সামঞ্জস্য ৷ কিছু দিন আগে মায়ের জন্মদিন উপলক্ষে ভিডিয়ো শেয়ার করেন মাধুরী ৷ তাঁর ও মায়ের পুরনো ছবি দিয়ে ভিডিয়োটি তৈরি করা হয়েছিল ৷ ক্যাপশনে লেখেন, ‘‘ জীবনের সব ওঠাপড়ায় আমার অনুপ্রেরণা এবং শক্তির উৎস ৷ আমার এবং আমাদের পরিবারের কাছে তুমি যে কী, তা বোঝাতে কোনও শব্দই যথেষ্ট নয় ৷ শুভ জন্মদিন আঈ৷’’ একইরকমভাবে পারিবারিক ছবি মাধুরী শেয়ার করেছিলেন পিতৃদিবসেও ৷
advertisement
মাধুরীকে শেষ বার দেখা গিয়েছিল ‘কলঙ্ক’ ছবিতে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেন সোনাক্ষী সিনহা, আলিয়া ভাট, বরুণ ধওয়ন, আদিত্য রায় কপূর ও সঞ্জয় দত্ত ৷ এখন মাধুরীকে দেখা যাচ্ছে একটি নাচের রিয়্যালিটি শো-এর বিচারকের ভূমিকায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhuri Dixit Nene : আরতির পর ভাইয়ের হাতে রাখি বেঁধে দিলেন মাধুরী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement