advertisement

Madhubani Goswami : একেই বলে শ্যুটিং! মধুবনীর জন্মদিনে দু’বার খণ্ডিত কেক, গোপনকথা ফাঁস স্বামী রাজার

Last Updated:

শ্যুটিঙে যে রকম হয়, সে রকমই হল মধুবনী গোস্বামীর (Madhubani Goswami) জন্মদিনে ৷

কলকাতা : শ্যুটিঙে যে রকম হয়, সে রকমই হল মধুবনী গোস্বামীর (Madhubani Goswami) জন্মদিনে ৷ অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়োর শেষ অবধি না দেখলে অবশ্য সে কথা বোঝা যাবে না ৷
বৃহস্পতিবার ছিল মধুবনীর জন্মদিন ৷ সে দিন অসংখ্য নেটিজেন তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফেসবুকে ৷ কিন্তু তিনি কীভাবে উদযাপন করলেন বিশেষ দিনটি? সেটা অন্যদের সঙ্গে মধুবনী ভাগ করে নিলেন শুক্রবার ৷
শুক্রবার দুপুরে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি ৷ সেখানে দেখা যাচ্ছিল বাড়িতে আড়ম্বরহীন আয়োজনে টেবিলে রাখা কেক কাটতে যাবেন তিনি ৷ তিনি একাই ৷ কিন্তু তাঁর মেজাজ গরম, কারণ কথা দিয়েও স্বামী রাজা পৌঁছননি ঠিক সময়ে ৷
advertisement
advertisement
তাই যিনি ভিডিয়ো তুলছেন, তাঁকে বার বার ভিডিয়ো তুলতে নিষেধ করছেন মধুবনী ৷ এদিকে, উল্টোদিকে থাকা তিনিও নাছোড়বান্দা ৷ মধুবনীকে দিয়ে কেক কাটাবেনই ৷ ভিডিয়োও করবেন ৷ কিন্তু মধুবনী বলে যাচ্ছেন, রাজা না এলে তিনি কিছুতেই জন্মদিনের কেকে ছুরি বসাবেন না ৷
তাঁর আপত্তি সত্ত্বেও এত জোর করছেন কেন ভিডিয়োগ্রাহক? কারণ আর কিছুই নয় ৷ মধুবনীর পিছনেই দাঁড়িয়ে আছেন রাজা ৷ তিনি লুকিয়ে ছিলেন এতক্ষণ ৷ স্ত্রীকে সারপ্রাইজ দেবেন বলে তাঁর সামনে আসছেন না ৷ পিছনে দাঁড়িয়ে ক্রমাগত মজার অঙ্গভঙ্গি করে চলেছেন ৷
advertisement
কিছুক্ষণ পরেই অবশ্য স্ত্রীর কাছে ধরা পড়ে গেলেন তিনি ৷ নেটিজেনদের কাছেও ধরা দিলেন রাজা ও মধুবনী ৷ জানালেন, এটা ‘ফেক’ বা ‘নকল’ ভিডিয়ো ৷ রাজার কথায়, তিনি দুশো ফুট দূরে থাকলেও তাঁর স্ত্রী ঠিক টের পাবেন ৷ আর এতো সামান্য দু’ ফুট!
তাঁর রসিকতার পরই মধুবনীর কপট রাগ, এত মহড়ার পর সবকিছু দর্শকদের বলে দিলেন রাজা! সে কথা তো ছিল না!
advertisement
রাজা শুধু বললেনই না ৷ ফাঁস করলেন অন্য গোপনীয়তাও ৷ দেখালেন কেকটি ইতিমধ্যে একবার কাটা হয়ে গিয়েছে! কারণ সে বার যান্ত্রিক গোলযোগের জন্য রেকর্ড করে ওঠা যায়নি! অতএব, একই কেক দু’বার খণ্ডিত মধুবনীর জন্মদিনে ৷
রাজা ও মধুবনী দেখাতে চেয়েছিলেন শ্যুটিঙের খুঁটিনাটি ৷ তাই এই অভিনব আয়োজন ৷ কেক কাটা পর কী হল? তত ক্ষণে অবশ্য ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছে ৷ বাকিটা রইল অন্দরেই...
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhubani Goswami : একেই বলে শ্যুটিং! মধুবনীর জন্মদিনে দু’বার খণ্ডিত কেক, গোপনকথা ফাঁস স্বামী রাজার
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement