advertisement

Madhubani Goswami : অভিনেত্রী স্পষ্ট করে বলার পরও থামেনি নেটিজেনদের আর্জি

Last Updated:

বলেই দিয়েছেন মধুবনী গোস্বামী (Madhubani Goswami )৷ সদ্যোজাত সন্তানের মুখের ছবি তিনি সামাজিক মাধ্যমে দেখাবেন না ৷ তবু নেটিজেনদের আব্দার আর্জি থামে না ৷

কলকাতা : বলেই দিয়েছেন মধুবনী গোস্বামী (Madhubani Goswami )৷ সদ্যোজাত সন্তানের মুখের ছবি তিনি সামাজিক মাধ্যমে দেখাবেন না ৷ তবু নেটিজেনদের আব্দার আর্জি থামে না ৷
ফেসবুকে মাঝে মাঝেই ছেলে কেশবকে নিয়ে ছবি শেয়ার করেন মধুবনী ৷ কিন্তু একবারও ছেলেকে সামনাসামনি দেখান না ৷ সেরকমই একটি ছবি শেয়ার করেছেন বৃহস্পতিবারও ৷ ছেলেকে কোলে বসিয়ে আদর করছেন অভিনেত্রী ৷ কিন্তু কেশবের পিঠের অংশই দেখতে পাচ্ছেন নেটিজেনরা ৷ ক্যাপশনে রূপকথার মায়াজাল ৷
ছবি ঘিরে অসংখ্য শুভেচ্ছাবার্তা৷ তাদের মধ্যে অনেকেই কেশবের মুখ দেখতে চেয়েছেন ৷ যদিও কিছুদিন আগেই মধুবনী জানিয়েছেন তিনি কেশবের মুখ এখনই সামাজিক মাধ্যমে শেয়ার করবেন না৷ বলেছেন, ‘‘আমরা এখন আমাদের ছেলের মুখ দেখাতে চাই না ৷ এটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ৷ কারণ আমরা ওর ফেসের ছবি এই মুহূর্তে ইন্টারনেটে সার্কুলেট করতে চাইছি না ৷’’
advertisement
advertisement
তবে ইদানীং অনেক সেলেবই তাঁদের শিশুসন্তানদের মুখের ছবি শেয়ার করেন সামাজিক মাধ্যমে ৷ সেক্ষেত্রে সেটা তাঁদের নিজস্ব অভিমত বলে মনে করেন মধুবনী ৷ তাঁর কথায়, তিনি এবং তাঁর স্বামী রাজা যদি কোনওদিন মনে করেন সেদিন কেশবের মুখের ছবি শেয়ার করবেন ৷ কিন্তু সেটা এখন নয় ৷
অভিনয় সূত্রেই আলাপ রাজা ও মধুবনীর ৷ ২০১০ সালে ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকে তাঁরা একসঙ্গে অভিনয় করেছিলেন ৷ বন্ধু্ত্ব থেকেই প্রেম ৷ তাঁরা বিয়ে করেন ২০১৭ সালে ৷ তাঁদের কোলে কেশব এসেছে এ বছরেই ৷ মধুবনী জানিয়েছেন, এখন মাতৃত্ব উপভোগ করাই তাঁর কাছে শেষ কথা৷ এই মুহূর্তে ফিরছেন না অভিনয়েও ৷ তবে বিউটি পার্লারের ব্যবসা তিনি পরিচালনা করছেন ৷ সেই সংক্রান্ত পোস্টও করেন সামাজিক মাধ্যমে ৷ বাকি সময় জুড়ে শুধুই কেশব ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhubani Goswami : অভিনেত্রী স্পষ্ট করে বলার পরও থামেনি নেটিজেনদের আর্জি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement