advertisement

Madhubani Goswami: ছেলের জন্য আয়া রাখেননি, বড় অনুষ্ঠান করে অন্নপ্রাশনও নয়, কারণ জানালেন অভিনেত্রী

Last Updated:

অভিনয় থেকে বহু দূরে তোড়া এখন ব্যস্ত মা ৷ দিনভর কেটে যায় একরত্তি কেশবকে নিয়ে ৷ এই নামেই ছেলেকে ডাকেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhuani Goswami) ৷

কলকাতা :  অভিনয় থেকে বহু দূরে তোড়া এখন ব্যস্ত মা ৷ দিনভর কেটে যায় একরত্তি কেশবকে নিয়ে ৷ এই নামেই ছেলেকে ডাকেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami) ৷ যিনি অনেকের কাছেই এখনও জনপ্রিয় ও পরিচিত ‘তোড়া’ নামেই ৷ এই নামেই তিনি অভিনয় করেছিলেন ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকে ৷
বৃহস্পতিবার ছেলেকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন মধুবনী ৷ ছবির সঙ্গে দীর্ঘ বিবরণীতে জানিয়েছেন কেন তিনি ছেলের সব কাজ নিজে একাহাতে করেন ৷
মধুবনীর কথায়, সন্তান ভূমিষ্ঠ হওয়া কিছু দিন আগে স্বামী রাজার সঙ্গে আলোচনা করে তিনি ঠিক করেন, সদ্যোজাতর জন্য কোনও আয়া রাখবেন না ৷ সিদ্ধান্তের পিছনে কারণও জানিয়েছেন অভিনেত্রী ৷ বলেছেন, অতিমারিতে কোনও বাইরের লোককে তাঁরা ছেলের কাছে যেতে দিচ্ছেন না ৷ সারা দিন মধুবনী নিজেই আছেন কেশবের সঙ্গে ৷
advertisement
advertisement
২০১০-এ প্রথম আলাপ রাজা-মধুবনীর ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকে তাঁরা ছিলেন ওম এবং তোড়া ৷ তবে একসঙ্গে প্রথম কাজের জায়গা ‘ভালবাসা ডট কম’ হলেও খুব সহজে প্রেমের সূত্রপাত হয়নি ৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রথমে কিছুটা রেষারেষির সম্পর্কই ছিল ৷ ধারাবাহিকের সেটেও একে অন্যকে এড়িয়ে চলতেন ৷ পরে গ্রামাঞ্চলে যাত্রা করতে গিয়ে বন্ধুত্ব গাঢ় হয় ৷ সেখান থেকেই প্রেম ৷ বিয়ে ২০১৭ সালে ৷ চলতি বছরে সংসারে এসেছে নতুন অতিথি ৷
advertisement
‘সাতভাই চম্পা’, ‘ভানুমতীর খেল’, ‘ফাগুন বউ’ ধারাবাহিকের অভিনেত্রী মধুবনী এখন কাজ থেকে অনেক দূরে উপভোগ করছেন মাতৃত্ব ৷ অতিমারি ছাড়া আরও একটি কারণ আছে ছেলের জন্য কোনও আয়া না রাখার ৷ মধুবনী জানিয়েছেন, তিনি ছেলেকে আয়ার কাছে রেখে বড় করতে চাননি ৷ তিনি এখন কাজে ফিরবেন না ৷ কেশবকে বড় করে তোলাই তাঁর কাছে এখন সবথেকে গুরুত্বপূর্ণ ৷ অতিমারি এভাবেই চলতে থাকলে তাহলে বড় অনুষ্ঠান করে ছেলের অন্নপ্রাশনও পালন করবেন না এই অভিনেতা জুটি ৷ কারণ, অতিমারিতে তাঁদের কাছে কেশবের সুরক্ষা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ৷
advertisement
কেশবকে ঘিরে বিভিন্ন ক্ষেত্রে তাঁরা যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়েও মধুবনী নিশ্চিত ৷ নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করায় তিনি ধন্যবাদ জানিয়েছেন স্বামী রাজাকে ৷ বলেছেন, এর জন্য স্বামীর কাছে জীবনভর কৃতজ্ঞ থাকবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Madhubani Goswami: ছেলের জন্য আয়া রাখেননি, বড় অনুষ্ঠান করে অন্নপ্রাশনও নয়, কারণ জানালেন অভিনেত্রী
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement