advertisement

Lust Stories 2 Review: ‘লাস্ট স্টোরিজ ২’-এ মন ভরালেন নীনা, কাজল, তামান্না-বিজয়ের জুটি গড়পড়তা, একঘেয়ে

Last Updated:

Lust Stories 2 Review: এর মধ্যে মন ভরাতে পারল দু’টি গল্প৷

লাস্ট স্টোরিজ রিভিউ
লাস্ট স্টোরিজ রিভিউ
ঠিক মন ভরল না৷ বলা চলে আংশিক মন ভরলো বলা চলে৷ নেটফ্লিক্সে সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘লাস্ট স্টোরিজ ২’ নিয়ে সে কথাই বলা চলে৷ তবে আগের মতোই, ‘লাভ’ নয়, ‘লাস্ট’-এই প্রাধান্য রইল এই সিরিজের৷ এই সিরিজে রয়েছে মোট চারটি ছবি৷ এই ছবিগুলি পরিচালনা করেছেন আর বাল্কি, সুজয় ঘোষ, অমিত আর শর্মা ও কঙ্কনা সেনশর্মা৷ কিন্তু এর মধ্যে মন ভারতে পারল দু’টি গল্প৷
প্রথম দু’টি গল্প দেখে যতটা মন ভরল, বাকি দু’টো দেখে সত্যিই মন ভরে না৷ যেগুলিতে মন ভরল, সেগুলিতে অভিনয় করেছেন নীনা গুপ্তা, আর কাজল৷ নীনা এক বৃদ্ধার চরিত্রে অভিনয় করেছেন, যে চরিত্র ভেদা (মুনাল ঠাকুর) অর্জুন (অঙ্গদ বেদি)-কে বিবাহের বিষয়ে নানারকম পরামর্শ দেয়৷ এই নীনা গুপ্তা এই দু’জনের বিয়ের আগে বুঝিয়ে বলতে চেষ্টা করে, বিয়ের আগে যৌনতা করা উচিত না উচিত নয়৷ কিন্তু সেই বিষয়টিই এক অদ্ভুত উচ্চতায় পৌঁছয়৷
advertisement
advertisement
আরও পড়ুন: ঠিক কত পেলে পাশ করা যাবে টেট? নম্বর নিয়ে বিরোধ দুই বিচারপতির মধ্যেই, নজিরবিহীন ঘটনা
শেষ গল্পটি পরিচালনা করেছেন অমিত শর্মা৷ ছবিটির চরিত্রে অভিনয় করেছে কাজ, তাঁর চরিত্রের নাম দিব্যানী সিং৷ স্বামীকে নিয়ে ক্লান্ত দিব্যানী৷ তাঁর জীবনের বিশ্লেষণে এক অদ্ভুত পরিণতিতে পৌঁছে যায় গল্পটি৷ দিব্যানীর ছেলে যখন পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে, তার পরেই এদের সামনে এসে পড়ে এক অদ্ভুত ঘটনা, যা চমকপ্রদ৷
advertisement
দু’টি হতাশাজনক এপিসোড হল সুজয় ঘোষের ‘সেক্স উইথ এক্স’, যেটিতে অভিনয় করেছেন বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া৷ এই ছবিটি একেবারেই মন ভরাতে পারেনি৷ খুব সাধারণের তুলনাতেও এটি খারাপ৷ এ ছাড়াও একটি ছবি রয়েছে কঙ্কনা সেনশর্মার৷ তাঁর গল্পের নাম দ্যা মিরর৷ একটি পরিবারের এক বধূর গল্প, যে তাঁর বাড়ির পরিচারিকার সঙ্গে স্বামীকে যৌনতা করতে দেখে উত্তেজিত হয়৷ তবে এই গল্পটি একেবারেই বাস্তব সম্মত নয়৷
advertisement
এই সিরিজটি সামগ্রিক ভাবে না হলেও আলাদা আলাদা কয়েকটি পারফর্মেন্সের জন্য মনে রাখার মতো৷ একদিকে যেমন বলতেই হয় নীনা গুপ্তার কথা৷ তিনি বৃদ্ধার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন৷ তাঁর একটি সংলাপ আছে, ‘যেখানে যৌনতা নেই, সেখানে ভালবাসা নেই৷’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lust Stories 2 Review: ‘লাস্ট স্টোরিজ ২’-এ মন ভরালেন নীনা, কাজল, তামান্না-বিজয়ের জুটি গড়পড়তা, একঘেয়ে
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement