advertisement

Leena Gangopadhyay-Saptarshi Moulik: 'এক্কা দোক্কা'-র সপ্তর্ষি নায়কোচিত নন, 'অভিযোগ' শুনেও লীনার ভরসা অভিনয় দক্ষতায়

Last Updated:

Ekka Dokka serial: ধারাবাহিকের শ্যুটিং শুরু হওয়ার পর খুব তাড়াতাড়িই ভাল বন্ধু হয়ে গিয়েছেন সপ্তর্ষি এবং সোনামণি। সপ্তর্ষি এক দিকে টেনিস খেলা চর্চা করছেন, অন্য দিকে সোনামণি জানালেন, ডাক্তারিতে হাতেখড়ি হচ্ছে তাঁর।

#কলকাতা: আগামী ১৮ জুলাই থেকে স্টার জলসা-তে নতুন জুটি সোনামণি সাহা আর সপ্তর্ষি মৌলিক। দুই জনপ্রিয় টেলিভিশন তারকার টক্কর, বন্ধুত্ব, প্রেম নিয়ে শুরু হবে 'এক্কা দোক্কা' ধারাবাহিক। তারই ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে নিউজ18 বাংলার মুখোমুখি নায়ক-নায়িকা, ধারাবাহিকের স্রষ্টা এবং প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়।
ধারাবাহিকের শ্যুটিং শুরু হওয়ার পর খুব তাড়াতাড়িই ভাল বন্ধু হয়ে গিয়েছেন সপ্তর্ষি এবং সোনামণি। সপ্তর্ষি এক দিকে টেনিস খেলা চর্চা করছেন, অন্য দিকে সোনামণি জানালেন, ডাক্তারিতে হাতেখড়ি হচ্ছে তাঁর। বিভিন্ন ওষুধ এবং রোগের নামের সঠিক উচ্চারণ শিখছেন। ছোট ছোট পদক্ষেপ ফেলছেন 'রাধিকা'। পর্দার সফল ডাক্তারির ছাত্রী হওয়ার জন্য।
advertisement
advertisement
এই ধারাবাহিকের কাস্টিং যখন শুরু হয়, অনেক দিন পর্যন্ত নায়কের নাম বলেননি লীনা। তার কারণ জানালেন আজ। লীনার কথায়, ''তখনও আমরা নিজেরা নিশ্চিত ছিলাম না বলে সপ্তর্ষির নাম বলতে পারিনি। কিন্তু যখন বললাম, তখন অনেকেই আমাকে বলেছেন, 'ডিঙ্কা ('শ্রীময়ী' ধারাবাহিকের পর যে নামে তিনি জনপ্রিয় হয়েছেন) নায়ক হবে?' অনেকেরই নাকি মনে হয়েছিল, সপ্তর্ষি নায়কোচিত নয়। কিন্তু আমার কাছে সব সময়েই ওর অভিনয় দক্ষতা প্রাধান্য পেয়েছে। ও মঞ্চের অভিনেতা। আমি জানি, ও অভিনয় দিয়ে মানুষের মন জয় করে নিলে তখন আর কারও বাহ্যিক বৈশিষ্ট্যতে যায় আসবে না।''
advertisement
এই প্রসঙ্গে লীনা জানালেন, 'শ্রীময়ী' ধারাবাহিকেও যখন লাইমলাইট ছিল ডিঙ্কার দিকে, তখন তিনিই কিন্তু ধারাবাহিকের নায়ক ছিলেন।
সপ্তর্ষির কি কোনও দিন মনে হয়েছে যে তিনি নায়কোচিত নন? 'পোখরাজ'-এর উত্তর, ''এখনও পর্যন্ত আমার কোনও দিন সে সব কিছু মনে হয়নি। তবে হ্যাঁ, যদি ১৫ বছর ধরে টানা চেষ্টা করেও নায়ক হতে না পারতাম, তখন আমারও হয়তো মনে হত যে আমি নায়কোচিত নই। বা আমাকে এমনটা মনে করানো হত। কিন্তু এখন এ সব মনে হয় না। কারণ সেই জায়গাটা পেয়েছি লীনাদির জন্য।''
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Leena Gangopadhyay-Saptarshi Moulik: 'এক্কা দোক্কা'-র সপ্তর্ষি নায়কোচিত নন, 'অভিযোগ' শুনেও লীনার ভরসা অভিনয় দক্ষতায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement