ইন্টারনেটে ফাঁস হল রাধিকার নগ্ন ছবি !
Last Updated:
ফের বিতর্কে অভিনেত্রী রাধিকা আপ্টে ৷ আর এবারও সেই বিতর্কে আসা নগ্নতা সঙ্গী করেই !
#মুম্বই: ফের বিতর্কে অভিনেত্রী রাধিকা আপ্টে ৷ আর এবারও সেই বিতর্কে আসা নগ্নতা সঙ্গী করেই ! ইন্টারনেটে ফাঁস হয়ে গেল অজয় দেবগণ প্রযোজিত ছবি ‘প্রাচড়’-এর দুটি দৃশ্য ৷ যেখানে নগ্ন অবস্থায় দেখা গিয়েছে রাধিকাকে !
রাধিকার সঙ্গে এরকম ঘটনা প্রথম নয়, এর আগেও অনুরাগ কাশ্যপের এক শর্ট ফিল্মের কিছু দৃশ্য, ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল ৷ এমনকী, ‘বদলাপুর’, ‘অহল্যা’র কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছিল গোটা ইন্টারনেটে ৷ আর এবার ‘প্রাচড়’’ ছবির দুটি দৃশ্য ইন্টারনেটে ভাইরাল ৷
advertisement
একটি দৃশ্য দেখা গিয়েছে অভিনেতা আদিল হুসেনের সঙ্গে সঙ্গমে ব্যস্ত রাধিকা ৷ অন্য আরেকটি দৃশ্য দেখা গিয়েছে রাধিকা নগ্ন অবস্থায় অভিনেত্রী তনিষ্ঠা চট্টোপাধ্যায়ের সঙ্গে বসে রয়েছেন ৷
advertisement
কিছুদিন আগে ‘আনইন্ডিয়ান’ ছবিতে ব্রেট লির সঙ্গে তনিষ্ঠার যৌন দৃশ্যও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে ৷
রাধিকার ফিল্মি কেরিয়ার শুরু থিয়েটারের স্টেজ থেকেই ৷ তারপর মারাঠি ছবিতেও অভিনয় করতে দেখা যায় রাধিকাকে ৷ বাংলা সিনেমায় রাধিকা পা রাখেন অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘অন্তহীন’ ছবি দিয়ে ৷ দর্শকদের কাছে প্রশংসিত হয় রাধিকার অভিনয় ৷ তবে বলিউডের মেইন স্ট্রিম ছবি গুলিতে খুব একটা রাধিকাকে পাওয়া যায় না ৷ আর্ট ঘরানার ছবি গুলিতে রাধিকা বেশ জনপ্রিয় ৷
advertisement
সম্প্রতি বরুণ ধাওয়ান ও নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনীত ‘বদলাপুর’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে ৷ রজনীকান্তের সঙ্গে জুটি বেঁধে ব্লকবাস্টার ছবি ‘কাবালি’তে আলাদা করে নজর কাড়েন রাধিকা ৷
তবে অনুরাগ কাশ্যপের শর্ট ফিল্ম, সুজয় ঘোষের ‘অহল্যা’ ছবিতে অভিনয় করে বার বার বিতর্কে চলে আসেন রাধিকা আপ্টে !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 15, 2016 12:24 PM IST












