advertisement

Kushal Tandon : প্রয়াত সিদ্ধার্থর কাছে ক্ষমা চেয়ে সামাজিক মাধ্যম থেকে বিদায় বন্ধু কুশলের

Last Updated:

টেলিভিশন অভিনেতা কুশল ট্যান্ডন (Kushal Tandon) বিদায় নিলেন সামাজিক মাধ্যম থেকে ৷ শোনা যাচ্ছে, তিনি তাঁর বন্ধু সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) প্রয়াণের পর সামাজিক মাধ্যমের আচরণে আহত ৷

মুম্বই : টেলিভিশন অভিনেতা কুশল ট্যান্ডন (Kushal Tandon) বিদায় নিলেন সামাজিক মাধ্যম থেকে ৷ অনুরাগী এবং নেটিজেনদের এ খবর জানিয়েছেন তিনি ৷ শুক্রবার সকালে তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ৷ সেই পোস্টে আর্জি, মানুষ যেন তাঁদের পরিবারে আরও মানবিক ও সামাজিক ভাবে আচরণ করেন ৷ শোনা যাচ্ছে, তিনি তাঁর বন্ধু সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) প্রয়াণের পর সামাজিক মাধ্যমের আচরণে আহত ৷ যে ভাবে সিদ্ধার্থের মৃত্যুকে দেখান হয়েছে এবং এই প্রয়াণের প্রতি সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়ায় তিনি ক্ষুব্ধ ৷ কুশল যে পোস্ট শেয়ার করেছেন তার বার্তা, ‘‘এই তথাকথিত সামাজিক মাধ্যম থেকে বিদায় নিচ্ছি...যত দিন না তাঁরা সামাজিক মাধ্যম এবং নিজের পরিবারে সামাজিক আচরণ করছেন৷’’
এর আগে অভিনেতা একাধিক ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন যেখানে সিদ্ধার্থের প্রয়াণের ঘটনায় প্রতিক্রিয়াকে তীব্র কশাঘাত করেছেন তিনি ৷
শুধু সামাজিক মাধ্যম নয় ৷ তিনি আঘাত করেছেন বেশ কিছু অভিনেতা এবং ব্যক্তিত্বের আচরণকেও ৷ তাঁর মনে হয়েছে, বেশ কয়েক জন অভিনেতা এবং ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত অনেকেই সিদ্ধার্থের প্রয়াণের পর তাঁর বাড়িতে গিয়েছিলেন শুধুমাত্র ছবি তোলার জন্য ৷ কুশল বলেন, তিনি এই আচরণে বিরক্ত ৷ তাঁর ধারণা, যদি সকলে সত্যি তাঁদের শ্রদ্ধা নিবেদন করতে চাইতেন, তা হলে মাস্ক খুলে সংবাদমাধ্যমের সামনে ছবি তোলানর জন্য ব্যস্ত হতেন না ৷ তাঁর প্রয়াণের পর এই পরিস্থিতি ঘিরে কুশল ক্ষমা চান প্রয়াত সিদ্ধার্থের কাছে এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন ৷
advertisement
advertisement
‘বিগ বস’-এর ত্রয়োদশ মরসুমের বিজয়ী সিদ্ধার্থ শুক্লার অকালপ্রয়াণের খবর বৃহস্পতিবার হতভম্ব করে দেয় টেলিভিশন ও ফিল্ম ইন্ডাস্ট্রিকে ৷
শোনা গিয়েছে, বুধবার রাতে ঘুমোতে যাওয়ার আগে অস্বস্তি বোধ করেন সিদ্ধার্থ ৷ পর দিন সকালে তাঁর আর ঘুম ভাঙেনি ৷ কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷
advertisement
শুক্রবার সিদ্ধার্থের শেষকৃত্য সম্পন্ন হয় ওশিয়ারা শ্মশানঘাটে ৷ পরিজনদের পাশাপাশি অভিনেতার অন্ত্যেষ্টিতে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির অনেকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kushal Tandon : প্রয়াত সিদ্ধার্থর কাছে ক্ষমা চেয়ে সামাজিক মাধ্যম থেকে বিদায় বন্ধু কুশলের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement