advertisement

বিবাহ বিচ্ছেদের দিকে কঙ্কনা-রণবীর সম্পর্ক !

Last Updated:

এরকমটা নয় যে চেষ্টা করেননি ৷ প্রায় একবছর ধরে ছিলেন সেপারেশনে ৷

#মুম্বই: এরকমটা নয় যে চেষ্টা করেননি ৷ প্রায় একবছর ধরে ছিলেন সেপারেশনে ৷ তবুও আর শেষ রক্ষা হয়তো হল না ৷ দু’জনের সম্মতিতেই বিবাহ বিচ্ছেদে দিকে এগোল কঙ্কনা-রণবীরের সম্পর্ক !
প্রায় এক বছর আগে ট্যুইটারে নিজের ‘আনহ্যাপি’ বৈবাহিক জীবনের কথা নিজেরাই জানিয়েছিলেন কঙ্কনা-রণবীর ৷ এবং জানিয়েছিলেন দু’জনের সম্মতিতেই থাকতে চান তাঁরা সেপারেশনে ৷ এমনকী, কঙ্কনা ও রণবীর জানিয়েছিলেন, সেপারেশনে থাকলেও, নিয়মিত তাঁরা দেখা করছেন, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডাও মারছেন ৷
কঙ্কনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই সবই তার ছেলে ওমের দিকে তাকিয়ে ৷ তবে শেষমেশ আর টানতে পারলেন সম্পর্ক ৷ নতুন খবর অনুযায়ী, একবছর টানা সেপারেশনের পর এবার বিবাহবিচ্ছেদ চাইছেন কঙ্কনা ও রণবীর ৷
advertisement
advertisement
২০১০ সালে মুম্বই কঙ্গনা সেনশর্মার সঙ্গে বিয়ে হয় রণবীর সোরের ৷ জাঁকজমক নয়, একেবারেই সাদামাটা কায়দায় বিয়ে সারেন দু’জনে ৷ সিনেমার শ্যুটিং ফ্লোর থেকেই আলাপ দু’জনের ৷ প্রেমপর্ব শুরু সেখানে থেকেই ৷ একসঙ্গে জুটি বেঁধে সিনেমাও করেছেন কঙ্কনা ও রণবীর ৷ বিয়ের ৫ বছর পর শেষমেশ বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তই নিল কঙ্কনা-রণবীর !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বিবাহ বিচ্ছেদের দিকে কঙ্কনা-রণবীর সম্পর্ক !
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন পূর্বাভাস
শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন
  • শীতের ঝাঁজ অনেকটাই কমেছে

  • রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে?

  • জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement