advertisement

Koneenica Banerjee : ছোট্ট কিয়া দাদু-দিদার কাছে, তুঙ্গভদ্রার তীরে মৎস্যজীবী হয়ে থাকা হল না অভিনেত্রীর

Last Updated:

একরত্তি কিয়াকে কলকাতায় রেখে কনীনিকা (Koneenica Banerjee) গিয়েছিলেন হাম্পি ৷ সেখানেই তুঙ্গভদ্রার তীরে হল তাঁর ওয়ার্কশপ ৷

হাম্পি : একরত্তি কিয়াকে কলকাতায় রেখে কনীনিকা (Koneenica Banerjee) গিয়েছিলেন হাম্পি ৷ সেখানেই তুঙ্গভদ্রার তীরে হল তাঁর ওয়ার্কশপ ৷ অভিনেত্রী এখন অভিনয়ও শেখান ৷ তাঁর প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়েই তিনি গিয়েছিলেন কর্নাটকের কাছে প্রাচীন হাম্পি শহরে ৷ ইতিহাসের গন্ধমাখা বিজয়নগর সাম্রাজ্যের আনাচেকানাচে ঘুরলেন তাঁরা ৷ প্রকৃতির কোলে তুঙ্গভদ্রার কোলে নেমেও অভিনয় করলেন ৷
ওয়ার্কশপের শেষ দিন ফেসবুক লাইভ করলেন কনীনিকা ৷ প্রাচীন বিজয়নগর সাম্রাজ্যের পদ্মমহলের সামনে সরাসরি নেটিজেনদের সঙ্গে কথা বললেন৷ জানালেন, কংক্রিটবন্দি জীবন থেকে বহু দিন পর মুক্তি পেয়ে তিনি খুব খুশি ৷ প্রকৃতির সঙ্গে বেশ কিছু দিন কাটিয়ে পঞ্চেন্দ্রিয়কে তরতাজা করে নিলেন ৷ তিনি ইতিহাস ভালবাসেন ৷ তাই ইতিহাসপ্রসিদ্ধ বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষকেই বেছে নিয়েছেন ওয়ার্কশপের জন্য ৷
advertisement
ফেসবুক লাইভে নিজের কথা বলার ফাঁকে হাম্পির ধ্বংসাবশেষও ঘুরে দেখালেন কনীনিকা ৷ জায়গাটা তাঁর এত ভাল লেগেছে, ইচ্ছে করছিল যদি কৃষক বা জেলে হয়ে ওখানেই থেকে যেতে পারেন ৷ কিন্তু সে হওয়ার নয় ৷ ভাল করেই জানেন অভিনেত্রী ৷ কারণ কলকাতায় তাঁর বাবা মায়ের কাছে রয়েছে কনীনিকার একমাত্র মেয়ে কিয়া ৷ মাকে ছেড়ে ছোট্ট কিয়া বেশ কান্নাকাটি করছে ৷ জানেন কনীনিকা ৷ কিন্তু মাতৃত্বে জন্য নিজের অভিনেত্রী সত্তাকেও সম্পূর্ণ মুছে ফেলতে নারাজ তিনি ৷ তাই কলকাতায় ফিরে কিয়াকে অনেক আদর করার আগে মন দিয়ে নিজের কাজ সারলেন ৷
advertisement
advertisement
‘এক আকাশের নীচে’-এর কিশোরী পাখি এখন পুরোদস্তুর গৃহিণী ৷ স্বামী এবং একরত্তি মেয়েকে নিয়ে তাঁর ভরপুর সংসার ৷ তার মাঝেও ভুলে যাননি অভিনয় এবং নাচকে ৷ লকডাউনে বাড়ি থেকেই শুরু করেছেন অনলাইন ওয়ার্কশপ ৷
২০১৭ সালে ব্যবসায়ী সুরজিৎ হরিকে বিয়ে করেন কনীনিকা ৷ দু বছর পরে জন্ম তাঁদের একমাত্র মেয়ে কিয়া-র ৷ সুরজিতের প্রথম পক্ষের ছেলে দ্রোণের সঙ্গেও কনীনিকার সুসম্পর্ক বজায় আছে ৷
advertisement
দীর্ঘ বিরতির পর ‘অন্দরমহল’ (২০১৭) ধারাবাহিক দিয়ে এক অর্থে কামব্যাক করেছিলেন কনীনিকা। দু’ বছর পর পরিচালক পৃথা চক্রবর্তীর ‘মুখার্জিদার বউ’ ছবিতে সাড়া ফেলে দিয়েছিলেন অভিনেত্রী। শাশুড়ি-বৌমার রসায়ন দর্শকের মন জয় করেছিল ৷ অতিমারির আগে দেবের ‘টনিক’ ছবিতে কাজ করেছিলেন। বেশ কিছু শর্ট ফিল্মও করেছেন এর মধ্যে। পাশাপাশি, রাহুল মুখোপাধ্যায়ের ‘চং চং’, রাজর্ষি দে-র ‘মায়া’, ইন্দ্রাশিস আচার্যের আগামী ছবি ‘মায়াভয়’-এ রয়েছেন কনীনিকা। অভিনয় করা, অভিনয় শেখানো এবং পাশাপাশি সংসারের দায়িত্ব, সব কিছু নিয়েই এগিয়ে যেতে চান তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Koneenica Banerjee : ছোট্ট কিয়া দাদু-দিদার কাছে, তুঙ্গভদ্রার তীরে মৎস্যজীবী হয়ে থাকা হল না অভিনেত্রীর
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement