advertisement

Kirron Kher: জন্মদিনের শুভেচ্ছায় ভক্তদের পাল্টা ধন্যবাদ ক্যানসার আক্রান্ত ‘বাড়িওয়ালি’-র

Last Updated:

স্বামী এবং ছেলের সঙ্গে ৬৯ তম জন্মদিন কাটালেন কিরণ খের (Kirron Kher) ৷ সোমবার দিনভর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানো হয় ক্যানসার আক্রান্ত কিরণকে ৷

দিল্লি : স্বামী এবং ছেলের সঙ্গে ৬৯ তম জন্মদিন কাটালেন কিরণ খের (Kirron Kher) ৷ সোমবার দিনভর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানো হয় ক্যানসার আক্রান্ত কিরণকে ৷ দ্রুত আরোগ্য কামনাবার্তায় ভেসে যায় সোশ্যাল মিডিয়া  ৷ দিনের শেষে সকল অনুরাগীকে পাল্টা ধন্যবাদ জানান অভিনেত্রী ৷ এক মর্মস্পর্শী ভিডিয়োবার্তায় বলেন, ‘‘আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই ৷ আপনাদের সকলের শুভেচ্ছা, ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক অনেক ধন্যবাদ ৷
কিরণের বক্তব্য রেকর্ড করেন তাঁর স্বামী অনুপম খের (Anupam Kher) ৷ তিনিই নিজের ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করেছেন ৷ অনুপমও নেটিজেনদের ধন্যবাদ জানিয়েছেন শুভেচ্ছার জন্য ৷ অসুস্থ স্ত্রীর জন্মদিনে অনুপমের মর্মস্পর্শী বার্তাও এদিন ছিল নেটিজেনদের চর্চার বিষয় ৷ মায়ের জন্মদিনে ভিডিয়ো শেয়ার করেন সিকন্দর খেরও ৷
কিরণের প্রথম ছবি ‘অসরা প্যায়ার কা’ মুক্তি পেয়েছিল ১৯৮৩ সালে ৷ পরের ১৩ বছরে তিনি আর একটি মাত্র ছবিতে অভিনয় করেছিলেন ৷ ১৯৯৬ সালে মুক্তি পাওয়া সেই ছবির নাম ‘পেস্টনজি’ ৷ নয়ের দশকের শেষ থেকে পূ্র্ণ সময়ের অভিনেত্রী হিসেবে ধরা দেন তিনি ৷ হয়ে ওঠেন বড় ও ছোট পর্দার জনপ্রিয় মুখ ৷ নামের পাশে একে একে যোগ হয়, ‘সর্দারি বেগম’, ‘দরমিয়াঁ’, ‘বাড়িওয়ালি’, ‘দেবদাস’, ‘কর্জ’, ‘খামোস পানি’, ‘ম্যায়ঁ হুঁ না’, ‘হাম তুম’, ‘মঙ্গল পাণ্ডে’, ‘ফনা’, ‘কভি আলবিদা না কহেনা’, ‘রং দে বসন্তী’-র মতো বক্সঅফিস সফল ছবি ৷
advertisement
advertisement
কিরণ খের, ছবি-ইনস্টাগ্রাম
শ্যাম বেনেগালের পরিচালনায় ‘সর্দারি বেগম’ এবং ঋতুপর্ণ ঘোষের ছবি ‘বাড়িওয়ালি’ তাঁকে এনে দিয়েছে জাতীয় পুরস্কার ৷ অভিনেত্রীর পাশাপাশি তিনি বিজেপি-র সাংসদও ৷  ১৯৭৯ সালে তিনি বিয়ে করেছিলেন ব্যবসায়ী গৌতম বেরি-কে ৷ ১৯৮৫ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের ৷ ছেলে সিকন্দরকে নিয়ে আলাদা হয়ে যান কিরণ ৷ সে বছরই তিনি বিয়ে করেন অনুপম খেরকে ৷
advertisement
এ বছরের গোড়ায় অনুপম খের জানান তাঁর স্ত্রী ব্লাড ক্যানসারে আক্রান্ত ৷ গত মাসে কিরণকে নিয়ে গুজব ছড়ানোর পর অনুপম জানান, তাঁর স্ত্রী ভাল আছেন ৷ করোনা টিকার দ্বিতীয় ডোজও তিনি নিয়েছেন ৷ নেটিজেনদের কাছে তিনি অনুরোধ করেন কিরণের অসুস্থতা নিয়ে কোনও ভুল খবর না ছড়াতে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kirron Kher: জন্মদিনের শুভেচ্ছায় ভক্তদের পাল্টা ধন্যবাদ ক্যানসার আক্রান্ত ‘বাড়িওয়ালি’-র
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement