advertisement

Kiara Advani-Sidharth Malhotra Wedding: অপেক্ষার অবসান, নবদম্পতির ছবি প্রকাশ্যে, কিয়ারার গালে চুম্বন আঁকলেন সিদ্ধার্থ

Last Updated:

Kiara Advani-Sidharth Malhotra Wedding: এতদিনের অপেক্ষার অবসান ঘটালেন তারকারা। রাজস্থানের সূর্যগড় প্যালেসে রাজকীয় ভাবে বিয়ে করলেন ‘শেরশাহ’ ছবির নায়ক-নায়িকা।

সিদ্ধার্থ-কিয়ারা
সিদ্ধার্থ-কিয়ারা
জয়সলমীর: প্রকাশ্যে এলেন নবদম্পতি। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। নতুন দম্পতি নিজেদের বিয়ের ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। এতদিনের অপেক্ষার অবসান ঘটালেন তারকারা। রাজস্থানের সূর্যগড় প্যালেসে রাজকীয় ভাবে বিয়ে করলেন ‘শেরশাহ’ ছবির নায়ক-নায়িকা।
মণীশ মালহোত্রার ডিজাইন করা লহেঙ্গায় সেজে উঠেছেন বর-কনে। হালকা গোলাপি রঙে ঝলমল করছেন কিয়ারা। ঘিয়ে রঙা শেরওয়ানিতে বেশ মানিয়েছে দুলহে রাজাকে। মাথায় তাঁর পাগড়ি। অন্যদিকে কনের ওড়নাও হালকা গোলাপি রঙের। কিয়ারার গলায় ও কানে সবুজ পাথরের গয়না।
View this post on Instagram

A post shared by KIARA (@kiaraaliaadvani)

advertisement
advertisement
বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়। তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় হাঁ করে বসে রয়েছেন ভক্তরা। কোথায় তাঁদের ছবি? কখন নবদম্পতি হিসেবে প্রকাশ্যে আসবেন সিড-কিয়ারা? ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে রাত সাড়ে ১০টার পর দম্পতির সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করে উঠল তাঁদের ছবি।
সমস্ত রীতি আচার অনুষ্ঠান মেনে বিয়ে করেছেন তাঁরা। দিল্লি থেকে রাজস্থান পৌঁছেছে বরযাত্রীর ব্যান্ড পার্টি। উচ্চস্বরে গান শোনা গিয়েছে প্যালেসের বাইরে। কিন্তু আভাস পাওয়া গেলেও নাগাল পাওয়া যাচ্ছিল না দম্পতির বিয়ের। বেশ কয়েক ঘণ্টার পরেই এল ছবি।
advertisement
advertisement
কোনও ছবিতে বর-কনে একে অপরকে করজোড়ে সম্মান জানাচ্ছেন। কোথাও তাঁরা একে অপরের দিকে তাকিয়ে হাসছেন। কোনও ছবিতে স্ত্রীর গালে চুমু খাচ্ছেন সিদ্ধার্থ। কোথাও আবার স্বামীর গালে চুম্বন এঁকে দিচ্ছেন কিয়ারা। ছবির সঙ্গে লেখা. 'এবার আমাদের পার্মানেন্ট বুকিং হয়ে গিয়েছে। আমাদের এই যাত্রায় আপনাদের সকলের আশীর্বাদ ও ভালবাসা প্রয়োজন।'
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kiara Advani-Sidharth Malhotra Wedding: অপেক্ষার অবসান, নবদম্পতির ছবি প্রকাশ্যে, কিয়ারার গালে চুম্বন আঁকলেন সিদ্ধার্থ
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement