advertisement

সমকামিতার পর, এবার কাজলের সমালোচনায় করণ জোহর !

Last Updated:

এতদিন শুধু কফিই ছিল, যা দিয়েই বলিউডের তেঁতো দিকটাকে তুলে আনতেন করণ জোহর ! এতদিন শুধু সিনেমাই ছিল যা দিয়ে মনের

#মুম্বই: এতদিন শুধু কফিই ছিল, যা দিয়েই বলিউডের তেঁতো দিকটাকে তুলে আনতেন করণ জোহর ! এতদিন শুধু সিনেমাই ছিল যা দিয়ে মনের কথা বলতেন করণ জোহর ৷ তাই তো কখনও নানা সম্পর্কের নানা দিক তুলে ধরেছেন করণ, নানারকম করে৷ কখনও প্রেম, বন্ধুত্বের কুছ কুছ হোতা হ্যায়, তো কখনও প্রেম মুশকিল বোঝাতে অ্যায় দিল হ্যায় মুশকিল !
তবে এখন করণ জোহর বার বার খবরে আসছেন, বায়োগ্রাফি লেখার জন্য ৷ প্রথমে বায়োগ্রাফিতে লেখা তিনি সমকামী-র জন্য বিতর্কের মুখে পড়লেন, আর এবার বায়োগ্রাফির মধ্যে টেনে আনলেন কাজলের সঙ্গে ইদানিং তিক্ত সম্পর্কের কথা ৷
বায়োগ্রাফিতে করণ লিখলেন, ‘কাজলের সঙ্গে বন্ধুত্ব যে এভাবে শেষ হবে তা ভাবতেই পারিনি কখনও ৷ তবে এই ঘটনা প্রমাণ করল, সত্যিই কাজলের সঙ্গে বন্ধুত্ব ছিল না আমার ৷ হয়তো তাই জন্যই এত সহজে ভেঙে গেল !’
advertisement
advertisement
ঘটনাটা হল, করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ আর অজয় দেবগণ পরিচালিত শিবা মুক্তি পেয়েছিল একদিনে ৷ খবরে এসেছিল, করণ জোহর নাকি কমল আর খানকে টাকা দিয়েছিলেন অজয় দেবগণের ছবির হয়ে নেগেটিভ পাবলিসিটি করতে ৷ আর সেটাতে সঙ্গ দিয়েছিলেন কাজল ! আর তা নিয়েই করণ ও কাজলের মধ্যে শুরু হয় ভুলবোঝাবুঝি ৷ করণ চাইলেও নাকি কাজল কিছুতেই মিটিয়ে নিতে চাননি এই ঝগড়া ৷ তাই কাজলকে রীতিমতো ‘মিথ্যে বন্ধু’ বলেই ব্যাখা করেছেন করণ !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সমকামিতার পর, এবার কাজলের সমালোচনায় করণ জোহর !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement