advertisement

Birth Day Special: নিজের যৌনজীবন নিয়ে মুখ খুলে যখন বিতর্কে পড়েছিলেন করণ জোহর

Last Updated:

করণ জোহর সমকামী নাকি নয় ? গোটা বলিউড জুড়ে এ প্রশ্ন বার বার শুনতে হয়েছে করণ জোহরকে ৷ এমনকী, তাঁর উত্তর শোনার আগেই, করণ জোহরকে সমকামী হিসেবে চিহ্নিত করে ফেলেছে দুনিয়ার মানুষ ৷ তবে এতদিন নিজের যৌনজীবন নিয়ে খুব একটা পরিষ্কার কথা না বললেও, এবার সোজাসাপটা করণ বললেন মনের কথা ৷

#মুম্বই: করণ জোহর সমকামী নাকি নয় ? গোটা বলিউড জুড়ে এ প্রশ্ন বার বার শুনতে হয়েছে করণ জোহরকে ৷ এমনকী, তাঁর উত্তর শোনার আগেই, করণ জোহরকে সমকামী হিসেবে চিহ্নিত করে ফেলেছে দুনিয়ার মানুষ ৷ তবে এতদিন নিজের যৌনজীবন নিয়ে খুব একটা পরিষ্কার কথা না বললেও, এবার সোজাসাপটা করণ বললেন মনের কথা ৷ তবে শুধুই মৌখিক নয় ৷ বরং কলম ধরলেন নিজের জীবন নিয়ে ৷
ইতিমধ্যেই বই প্রেমীদের কাছে প্রশংসিত করণ জোহরের বায়োগ্রাফি ‘দ্য আনসুইটেবল বয়’ ৷ আর এই বায়োগ্রাফিতেই নিজের যৌন জীবন নিয়ে পরিষ্কার বলেছেন করণ৷
কয়েক বছর আগে বায়োগ্রাফির কথা তুলে এক অনুষ্ঠানে করণ জোহর জানিয়ে ছিলেন, ‘সবাই আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে জানেন ৷ আমার নিজের আর বলার দরকার নেই ৷ আমি এমন এক দেশে বাস করি, যেখানে আমার সেক্সুয়াল ওরিয়েন্টশন বললে, পুলিশ আমাকে জেলে নিয়ে যাবে ৷ তাই যখন সবাই জানে, নতুন করে আর কিছুই বলতে চাই না ! ’
advertisement
advertisement
কথায় কথায়, শাহরুখ ও করণকে ঘিরে সম্পর্কের গুঞ্জন নিয়েও সোজাসুজি জানিয়ে ছিলেন করণ ৷ করণের কথায়, ‘শাহরুখ আমার কাছে বড় দাদার মতো ৷ কখনও কখনও অভিভাবকও ৷’
করণের কথায়, ‘সোশ্যাল মিডিয়ায় সমকামী নিয়ে কথা উঠলেই আমাকে নিয়ে কথা শুরু হয় ৷ আমি যেন সমকামীতার ব্যাপারে এই দেশের আইকন হয়ে গিয়েছি ৷ যেন পোস্টার বয় হয়ে গিয়েছি ৷ আগেও বলেছি, যৌনতার ব্যাপারে আমি বরাবরই পিছিয়ে ৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Birth Day Special: নিজের যৌনজীবন নিয়ে মুখ খুলে যখন বিতর্কে পড়েছিলেন করণ জোহর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement