advertisement

পাকিস্তানি অভিনেতারা দেশ ছাড়লেই কী সমস্যার সমাধান: করণ জোহর

Last Updated:

উরি জঙ্গি হামলার পর রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর ৷ আর করণের বিতর্কে আসার

#মুম্বই: উরি জঙ্গি হামলার পর রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর ৷ আর করণের বিতর্কে আসার কারণই হল ফাওয়াদ খান ৷
পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে দেখা যাবে করণের আগামী ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ ৷ আর তা থেকেই দানা বেঁধেছে বিতর্ক ৷
সম্প্রতি এক সংবাদ মাধ্যমে এই নিয়ে মন্তব্য করতে গিয়ে করণ জোহর জানান, ‘উরি জঙ্গি হামলা নিয়ে যে রাগ, সেটা আমি বুঝতে পারি ৷ আমিও সমান শোকাহত সেনাদের মৃত্যুর জন্য ৷ কিন্তু ভারতে পাকিস্তানি অভিনেতা ও অভিনেত্রীদের ব্যান করলেই কী এই সমস্যার সমাধান হবে? আমার মনে হয় একটু ভেবে দেখা উচিত এই ব্যাপারটা ৷’
advertisement
advertisement
শুক্রবার বলিউডের পাক অভিনেতাদের হুমকি দিয়ে নবনির্মাণ সেনার নেতা অময় কোপিকার জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তানি অভিনেতাদের দেশ ছাড়তে হবে ৷ না হলে, তারা যেখানে যেখানে শ্যুটিং করছে, সেখানে গিয়ে পিটিয়ে তাঁদের দেশ থেকে বার করে দেওয়া হবে ৷ তিনি আরও বলেছেন, আমাদের পাকিস্তানের সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখতে চাই না ৷ যদি অভিনেতারা নিজের থেকে দেশ না ছাড়ে, তাহলে আমরা তাঁদের মেরে দেশ ছাড়া করব ৷
advertisement
শিবসেনার নেতা সঞ্জয় রাওতের কথায়, এ দেশে যে পাকিস্তানের সমর্থন করবে, তাঁদের একই হালাত হবে ৷ আমাদের দেশের সেনা নায়কদের বলিদান বন্ধ করতেই হবে ৷
বলিউডে ইতিমধ্যেই পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খান ও আতিফ আসলাম বেশ জনপ্রিয় ৷ বলিউডের ছবি ছাড়াও, বেশ কিছু টেলি ধারাবাহিকে কাজ করেছেন এই অভিনেতারা ৷ শুধু এই দু’জন নয়, তালিকায় রয়েছেন, আলি ফজল, আলি জফর ৷
advertisement
দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে ফাওয়াদ খান অভিনীত করণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ৷ ট্যুইটারে বিতর্ক তুলে একইভাবে পাকিস্তানি অভিনেতাদের দেশ ছাড়ার কথাও বলেছেন বলিউডি গায়ক অভিজিৎ ৷
১৮ সেপ্টেম্বর ভোররাতে জম্মু-কাশ্মীরে সেনার হেড কোয়ার্টারে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা ৷ হামলায় শহীদ হয়েছেন ১৭ জন জওয়ান ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ গোটা রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট ৷ জঙ্গি হামলার জেরে বিদেশ সফর বাতিল করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। গুলির লড়াইয়ে খতম হয়েছে ৪ জঙ্গি ৷
advertisement
সূত্রের খবর, এদিন ভোর ৫:২০ নাগাদ হামলা চালায় তিন চারজনের একটি জঙ্গি দল ৷ সেনা ক্যাম্পে ঢুকে এলোপাথারি গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷ তারা আত্মঘাতী হামলা চালানোর ছক কষেছিল বলে মনে করা হচ্ছে। ক্যাম্পে এখনও চলছে সেনা জঙ্গি গুলির লড়াই ৷ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশেষ বাহিনী ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাকিস্তানি অভিনেতারা দেশ ছাড়লেই কী সমস্যার সমাধান: করণ জোহর
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement