advertisement

গোপন ইমেল, হৃত্বিক আর কঙ্গনার অ-প্রেম !

Last Updated:

প্রথমটায় গোটা বলিউড ভেবেছিল পুরো ব্যাপারটাই একটা গিমিক ! কিন্তু যত দিন এগোচ্ছে, ততই হৃত্বিক-কঙ্গনা বচসা বাড়বাড়ন্ত ৷ নতুন নতুন ট্যুইস্ট নিয়ে রোজ রোজ হাজির হৃত্বিক-কঙ্গনা ৷

#মুম্বই: প্রথমটায় গোটা বলিউড ভেবেছিল পুরো ব্যাপারটাই একটা গিমিক ! কিন্তু যত দিন এগোচ্ছে, ততই হৃত্বিক-কঙ্গনা বচসা বাড়বাড়ন্ত ৷ নতুন নতুন ট্যুইস্ট নিয়ে রোজ রোজ হাজির হৃত্বিক-কঙ্গনা ৷ সোশ্যাল নেটওয়ার্ক থেকে আদালত, আইনি কাগজপত্রের টানাটানি ৷ আর এবার তো সব পেরিয়ে ইমেল!
শনিবার সকাল থেকে গোটা বলিউডে ছড়িয়ে পড়ল কঙ্গনা-হৃত্বিকের ইমেল কাণ্ড ! তবে এই কাণ্ডকে প্রথম থেকেই মিথ্যে বলে জানিয়েছেন হৃত্বিক রোশন ৷ তবে সত্যি হোক বা মিথ্যে ৷ বলিউডের গসিপ পাড়ায় এই ইমেল কাণ্ড হেব্বি হিট ! তা কী রয়েছে এই ইমেলে ?
কঙ্গনার থেকে প্রথম ইমেলটি হৃত্বিকের কাছে এসেছিল ২০১৪ সালের ১৭ অগস্ট ৷ কঙ্গনা ইমেলে লিখেছিলেন, ‘মাঝে মধ্যে পুরো ব্যাপারটা নিয়েই খুব চিন্তা হয় ৷ সত্যিই কী আমাদের ভালোবাসা রয়েছে? নাকি পুরোটাই একটা কল্পনার জগত ! কেন তুমি আমার সঙ্গে কথা বল না, যদি সত্যিই আমাদের প্রেম সত্য হয়, তাহলে কেন এত বাধা নিষেধ ? যদি একদিন এরকম হয়, তুমি সব কিছু অস্বীকার কর, তাহলে তখন আমার কী হবে ? আমি ফের কারও প্রেম পড়তে পারব ? আমার জীবন কি শুধুই ভাঙা স্বপ্নের মধ্যে আটকে থাকবে ?’ এই ইমেলের কোনও উত্তর পাননি হৃত্বিক ৷ তবুও ফের কঙ্গনা মেল করেন রোশন পুত্রকে ৷
advertisement
advertisement
কঙ্গনা লেখেন, ‘তোমার গানটা দেখলাম, দারুণ লেগেছে আমার ৷ কিন্তু আমি খুব দুঃখে আছি ৷ কেন তুমি আমার সঙ্গে কথা বলতে চাও না ৷ অনেক কিছু বলার আছে ৷ তোমার বিবাহবিচ্ছেদের পুরো বিষয়টির দিকেই তাকিয়ে রয়েছি ৷ জানও আমার অ্যাসপরজার সিন্ড্রোম রয়েছে ৷ তোমার ভালোবাসা না পেলে কখনই আমি এর থেকে বেরতে পারব না ! ’ তবুও কোনও উত্তর দেননি হৃত্বিক ৷ কিন্তু লিখে চললেন কঙ্গনা ৷ ফেরক করলেন ইমেল, ‘এবার আমাদের রোজ দেখা করা উচিত ৷ নিজেদেরকে একটু সময় দেওয়া উচিত ৷ আরও চেনা উচিত নিজেদের ৷ ’
advertisement
নিজেকে আটকে রাখতে পারেননি কঙ্গনা ৷ হৃত্বিককে নাকি ফোন করেছেন বহুবার ৷ বার বার ইমেল করে দেখা করতেও চেয়েছেন ৷ বার বার নিজের ভালোবাসাকে বোঝাতে চেয়েছেন ৷ কিন্তু হৃত্বিক জানিয়েছেন, সহব কিছু ভ্রান্ত ৷ কঙ্গনা যে ইমেলে চিঠি লিখতেন হৃত্বিককে তা হৃত্বিকের নয় ৷ তবে প্রশ্ন উঠেছে, হৃত্বিকের লিগাল নোটিস নিয়ে ৷ কঙ্গনাকে দেওয়া হৃত্বিকের আইনি নোটিসে উল্লেখ রয়েছে কঙ্গনার অ্যাসপারজার সিনড্রোমের কথা ! যদি ইমেলটি হৃত্বিকের না হয়, তাহলে কঙ্গনার মানসিক রোগের কথা হৃত্বিক জানলেন কীভাবে ?
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
গোপন ইমেল, হৃত্বিক আর কঙ্গনার অ-প্রেম !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement