advertisement

সোনম কাপুরকে এক হাত নিলেন কঙ্গনা ! মাফিয়াদের প্রতিনিধি বললেন সোনমকে !

Last Updated:

রিয়ার হয়ে বলিউডের অনেকেই দাঁড়াতে শুরু করেছিলেন। কিন্তু কঙ্গনার এই অফিস ভাঙার প্রতিবাদ করতে দেখা যায়নি কাউকে।

#মুম্বই:  কঙ্গনা রানাওয়াত এখন বলিউডের সব থেকে চর্চিত একজন। 'পাঙ্গা কুইন'-এর সাহস দেখে ভয় পেয়ে যাচ্ছে মহারাষ্ট্র সরকারও। কঙ্গনা মুখ খুলেছিলেন সুশান্তের মৃত্যু নিয়ে। অভিযোগ করেছিলেন বলিউডের তাবড় তাবড় পরিচালক প্রযোজকদের বিরুদ্ধে। নেপোটিজম, বলিউডের ড্রাগচক্রের মতো বহু বিষয় নিয়ে তিনি সরব হয়েছেন। এর পর থেকেই কঙ্গনা প্রাণের হুমকি পেতে শুরু করেন। ঘটনার সূত্রপাত দিনয়কয়েক আগে। বলিউডে নেপোটিজম এবং মাদক চক্র নিয়ে সরব কঙ্গনা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। মুম্বইবাসীর ভাবাবেগে আঘাত করে এই মন্তব্য, এই যুক্তিতে প্রতিবাদে মুখর হয় শিবসেনা। শিবসেনা নেতা সঞ্জয় রাউত কঙ্গনাকে 'হারামখোর' ও বলেন। এই বিতণ্ডায় স্পষ্টই দু'ভাগ হয়ে যায় বলিউড। অনেকেই বলতে থাকেন, কঙ্গনা যেমন মুম্বইকে কদর্য আক্রমণ করছেন, তেমনই সঞ্জয়ের এই মন্তব্যও অত্যন্ত কুৎসিত।মুম্বইয়ের দিকে আঙুল তুলতে সঞ্জয় সপাটে বলেন, কঙ্গনার আর মুম্বই আসার দরকার নেই। দমবার পাত্রী নন কঙ্গনা। উত্তর ফিরিয়ে তিনিও সরাসরি বলেন, "আমার বাকস্বাধীনতা রয়েছে। যে কোনও প্রান্তে যাওয়ার অধিকারও রয়েছে।" ৯ সেপ্টেম্বর মুম্বই আসেন তিনি। এর পরই শিবসেনার উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে দেয়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় কঙ্গনা রানাওয়াত মুখ খোলার পর থেকেই শিবসেনার সঙ্গে অভিনেত্রীর একাধিক ইস্যুতে সংঘাত শুরু হয়। গত বুধবার কঙ্গনার মুম্বইয়ের অফিস ভেঙে দেয় বিমসি। যার প্রতিবাদ করেন ফের কঙ্গনা। ফেসবুকে সরাসরি ভিডিও পোস্ট করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছোড়েন তিনি। এর পর থেকেই খেলা অন্য দিকে ঘুরতে থাকে।
advertisement
advertisement
তবে রিয়ার হয়ে বলিউডের অনেকেই দাঁড়াতে শুরু করেছিলেন। কিন্তু কঙ্গনার এই অফিস ভাঙার প্রতিবাদ করতে দেখা যায়নি কাউকে। তবে অভিনেত্রী দিয়া মির্জা ট্যুইট করে লেখেন, "কঙ্গনার অফিস ভেঙে দেওয়াটা অন্যায় হয়েছে। ঠিক যেভাবে সবাই রিয়ার বিরোধিতা করছে তাও অন্যায়। আমি কোনও ঘটনার সঙ্গেই সহমত নই মনে রাখবেন এমনটা আপনার সঙ্গেও হতে পারে।" এই প্রথম দিয়া কিছুটা হলেও কঙ্গনার পক্ষ নিয়ে লেখেন। তবে সোনম কাপুর ফের উসকে দিলেন কঙ্গনাকে। তিনি ট্যুইট করে লেখেন, 'একটা চোখের বদলায় আর একটা চোখ। ঠিকই আছে। নয়তো পুরো পৃথিবীকে অন্ধ হতে হবে।" নাম না করেই কঙ্গনাকেই ইঙ্গিত করেন সোনম। তবে চুপ থাকেন পাঙ্গা-কুইন। এই ট্যুইটের পাল্টা জবাব দেন তিনি । বলেন, 'মাফিয়ারা হঠাৎ আমার ঘরের বিষয় নিয়ে চিন্তা দেখিয়ে রিয়ার জন্য বিচার চাইছেন। আমার তুলনা দয়া করে কোনও ড্রাগচক্রের সঙ্গে জড়িত কারও সাথে করবেন না। এটা আমার নিজের লড়াই। আপনাদের নাক না গলালেও চলবে।" এই ট্যুইট করে কঙ্গনা শুধু সোনম না দিয়া মির্জাকেও জবাব দিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সোনম কাপুরকে এক হাত নিলেন কঙ্গনা ! মাফিয়াদের প্রতিনিধি বললেন সোনমকে !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement