advertisement

এ কী কাণ্ড! নিজের সঙ্গে শাহরুখ খানের তুলনা করলেন কঙ্গনা... কারণ শুনলে অবাক হবেন

Last Updated:

ধাকড়,  তালাইভি থেকে তেজস এবং চন্দ্রমুখী ২ পর্যন্ত, তাঁর বেশিরভাগ ছবিই ফ্লপ। তবে সম্প্রতি তিনি শিরোনামে এসেছেন শাহরুখের সঙ্গে নিজের তুলনা করে।

মুম্বই: বক্স অফিসে একের পর এক ফ্লপ দিয়েছেন কঙ্গনা রানাউত। ধাকড়,  তালাইভি থেকে তেজস এবং চন্দ্রমুখী ২ পর্যন্ত, তাঁর বেশিরভাগ ছবিই ফ্লপ। তবে সম্প্রতি তিনি শিরোনামে এসেছেন শাহরুখের সঙ্গে নিজের তুলনা করে।
শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনা করার সময় তিনি বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টাররাও সফল হওয়ার চেয়ে অনেক বেশি ব্যর্থ হয়েছেন। তিনি এও বলেন যে, “সারা পৃথিবীতে এমন কোনও অভিনেতা নেই যে যারা ফ্লপের শিকার হননি। শাহরুখ খানেরও পর পর ১০টি ছবি চলেনি, তারপরে তিনি পাঠান ছবিতে সাফল্য পান। আমার ৭-৮ বছর কোনও ছবি চলেনি, এরপর ক্যুইন চলে, এরপর ৩-৪ বছর বাদে আবার মণিকর্ণিকা চলে। এখন এমার্জেন্সি মুক্তি পাচ্ছে, হয়তো এটি বক্স অফিসে দারুণ চলবে”।
advertisement
কঙ্গনা এও বলেন যে, তিনি এবং শাহরুখ “তারকাদের শেষ প্রজন্ম” কারণ ওটিটি তারকা তৈরি করতে পারে না। কঙ্গনার ভাষায়, “আমরা পরিচিত মুখ এবং ঈশ্বরের আশীর্বাদে আমাদের চাহিদা রয়েছে। কিন্তু আমি নিজেকে বাস্তব জগতের সঙ্গে সম্পৃক্ত করতে চাই, শুধু আলোয় ভরা জগতের স্টার হতে চাই না।”
advertisement
কঙ্গনা রানাউত বিজেপির টিকিটে হিমাচলপ্রদেশের মান্ডি থেকে লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন। গত সপ্তাহে, ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনের জন্য প্রার্থীদের পঞ্চম তালিকা প্রকাশ করেছে।
advertisement
নির্বাচন প্রসঙ্গে কঙ্গনা বলেন, “লোকসভা নির্বাচনে লড়ার বিষয়টি সম্পূর্ণ হাইকমান্ডের সিদ্ধান্ত। আনুষ্ঠানিক ভাবে পার্টিতে যোগ দিতে পেরে আমি সম্মানিত ও আনন্দিত বোধ করছি।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
এ কী কাণ্ড! নিজের সঙ্গে শাহরুখ খানের তুলনা করলেন কঙ্গনা... কারণ শুনলে অবাক হবেন
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement