advertisement

অজয়ের চাপেই কি দেবগণ লিখবেন কাজল !

Last Updated:

এতদিন স্পষ্ট করেননি কিছুই ৷ অজয়ের সঙ্গে চুপচাপ ঘর সংসার করছিলেন ৷ সন্তান মানুষ করার দিকেই মন ছিল কাজলের ৷ এমনকী, বর অজয়ের কথায়, সিনেমার থেকেই নিজেকে অল্প অল্প করে সরিয়ে নিয়েছিলেন ৷

#মুম্বই: এতদিন স্পষ্ট করেননি কিছুই ৷ অজয়ের সঙ্গে চুপচাপ ঘর সংসার করছিলেন ৷ সন্তান মানুষ করার দিকেই মন ছিল কাজলের ৷ এমনকী, বর অজয়ের কথায়, সিনেমার থেকেই নিজেকে অল্প অল্প করে সরিয়ে নিয়েছিলেন ৷ আর শাহরুখের সঙ্গে জুটি বাঁধা এতদিন স্বপ্ন ছিল কাজলের৷ শেষমেশ রোহিত শেট্টির ‘দিলওয়ালে’তে এতদিন বাদে জুটি তো বাঁধলেন দু’জনে ৷ কিন্তু কাজল আর কাজল রইলেন না, হয়ে গেলেন কাজল দেবগণ! এই প্রথম ছবিতে বিবাহিত ছাপ!
শোনা গিয়েছে, ‘দিলওয়ালে’র ক্রেডিট টাইটালে নাকি কাজলের জায়গায় ফুটে উঠবে কাজল দেবগণের নাম ৷ আর যেখানে এতদিন শাহরুখের ছবিতে নায়িকার নাম আসত আগে, নায়ক থাকতে পরে, ‘দিলওয়ালে’তে নাকি কাজলের কথাতেই শাহরুখ খান থাকবেন, কাজল দেবগণের আগে৷ কাজল নাকি স্পষ্ট রোহিত শেট্টিকে জানিয়েছে, ‘দর্শক আমাদের শাহরুখ-কাজল নামে চেনে, কাজল-শাহরুখ নয়৷’ তবে দেবগণ লেখার কেসটা চালাকি করে এড়িয়ে গিয়েছেন কাজল ৷ নিন্দুকেরা বলছেন, ‘দেবগণ’ লেখার কড়া অর্ডার নাকি এসেছে অজয়ের তরফ থেকেই ৷ অজয় নাকি কাজলের প্রতি বড্ড বেশি পজেসিভ!
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অজয়ের চাপেই কি দেবগণ লিখবেন কাজল !
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement