advertisement

‘ কাবিল ’ দেখে কী বললেন অক্ষয় কুমার ? জেনে নিন

Last Updated:

হৃত্বিক রোশনকে একটা খবর ভালমতোই স্বস্তি দিতে পারে ৷ সেটা হল ‘বস’ অক্ষয় কুমার-এর একটা ট্যুইট ৷

#মুম্বই : ছবি মুক্তির দিন সাধারণত শুক্রবার হয় ৷ তবে দিওয়ালি বা ঈদের মতো বিশেষ দিনেও আবার ছবি মুক্তির বিষয়টি বেশ ‘ইন’ এদেশে ৷ কিন্তু এবার প্রজাতন্ত্র দিবসের ঠিক একদিন আগে, আজ বুধবার মুক্তি পেয়েছে নতুন বছরে বলিউডের দুই ‘মোস্ট আওয়েটেড’ ছবি ‘রইস’ এবং ‘কাবিল’ ৷ সকাল ন’টা থেকেই শহরের সিনেমা হলগুলি খুলতেই সেখানে ঝাঁপিয়ে পড়েছেন শাহরুখ এবং হৃত্বিক ভক্তরা ৷
‘রইস’ এবং ‘কাবিল’ এই দুই ছবি দেখার জন্য এখন দেশ জুড়েই চরম উন্মাদনা ৷ অ্যাডভান্স বুকিং-এর কাউন্টার খোলার অল্প দিনের মধ্যেই হাউসফুল হয়ে গিয়েছে শহরের বিভিন্ন মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিনগুলি ৷ কোন ছবি বক্স অফিসে বেশি ভাল ফল করবে, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা ৷ এর মধ্যেই অবশ্য হৃত্বিক রোশনকে একটা খবর ভালমতোই স্বস্তি দিতে পারে ৷ সেটা হল ‘বস’ অক্ষয় কুমার-এর একটা ট্যুইট ৷ ছবি মুক্তির আগে ‘কাবিল’-এর বিশেষ একটি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন হৃত্বিক। সেখানে হাজির ছিলেন অক্ষয় কুমার এবং টুইঙ্কল খন্নাও। ‘কাবিল’-এ হৃত্বিকের পারফরম্যান্স দেখে মুগ্ধ অক্ষয় এবং টুইঙ্কল।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ কাবিল ’ দেখে কী বললেন অক্ষয় কুমার ? জেনে নিন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement