Arijit Singh-Aamir Khan: অরিজিতের বাড়িতে আমির খান, উৎসবের মেজাজ জিয়াগঞ্জের অলিগলিতে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Arijit Singh-Aamir Khan: এবার সেই তালিকায় যোগ হল বলিউড সুপারস্টার আমির খানের নাম। বর্তমানে অরিজিতের বাড়িতেই রয়েছেন আমির খান। সোমবার অরিজিতের বাড়ির ছাদে আমির খানকে ঘুড়ি ওড়াতে দেখা যায়।
advertisement
advertisement
ফরহাদ হোসেন, লালগোলা: পাড়ার সমু আজ বিশ্বজোড়া খ্যাত। আর সেই টানেই দেশ-বিদেশের নামী তারকারা ছুটে আসেন জিয়াগঞ্জের অলিগলিতে। সমু আর কেউ নন, সকলের প্রিয় গায়ক অরিজিৎ সিং। কখনও বাদশা, কখনও মার্টিন গ্যারিক্স, আবার কখনও এড শিরানকে দেখা গিয়েছে অরিজিতের স্কুটির পিছনে চেপে জিয়াগঞ্জ ঘুরে বেড়াতে।
advertisement
আরও পড়ুনঃ ব্যাগ হারিয়ে কান্নায় ভেঙে পড়া পরীক্ষার্থীর পাশে পুলিশ, নাটকীয়ভাবে উদ্ধার এডমিট কার্ড
এবার সেই তালিকায় যোগ হল বলিউড সুপারস্টার আমির খানের নাম। বর্তমানে অরিজিতের বাড়িতেই রয়েছেন আমির খান। সোমবার অরিজিতের বাড়ির ছাদে আমির খানকে ঘুড়ি ওড়াতে দেখা যায়।
তাঁকে একঝলক দেখার জন্য সকাল থেকেই অরিজিতের বাড়ি ও উত্তরনের গলির সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। প্রিয় শিল্পীর হাত ধরে বিশ্বখ্যাত তারকাদের এত কাছ থেকে দেখতে পেয়ে খুশিতে আত্মহারা জিয়াগঞ্জের মানুষজন।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 03, 2026 8:21 PM IST










