advertisement

প্রেগন্যান্ট অবস্থায় 'লাল সিং চাড্ডা'র শ্যুটিং কিভাবে করবেন করিনা ? চিন্তায় আমির খান

Last Updated:

সেপ্টেম্বর থেকে শ্যুটিং হওয়ার কথা। ১০০ দিনের কাজ আছে অভিনেত্রীর।

#মুম্বই: কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সইফ আলি খান ও করিনা কাপুর খান জানিয়েছেন তাঁদের দ্বিতীয় সন্তান আসার কথা। ফের একবার মা হতে চলেছেন করিনা। তাঁদের প্রথম সন্তান তৈমুর আলি খান। তৈমুর তাঁর মিষ্টতার জন্য জন্মের পর থেকেই মিডিয়ার নজরে এসেছেন। তাই করিনার পরের সন্তান নিয়েও সকলের উৎসাহ রয়েছে। তবে এই অবস্থায় করিনা কি শ্যুটিং করতে পারবেন ?
গর্ভবতী হওয়ার পর ফের শ্যুটিংয়ে ফিরবেন করিনা, এ কথা তিনিই জানিয়েছিলেন। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে 'লাল সিং চাড্ডা'তে অভিনয় করার কথা তাঁর। তবে করিনার বেবি ব্যাম্প দেখা দিতে শুরু করায় প্রথম দিকে সিনেমার পরিচালক থেকে শুরু করে সকলেই বেশ চিন্তিত ছিলেন। তবে এই সমস্যার সমাধান করে ফেলেছেন প্রোডাকশন টিম। তাঁরা ভিএফএক্স-এর মাধ্যমে এই সমস্যা সমাধান করে ফেলবেন। কিন্তু তারপরেও প্রশ্ন উঠতে থাকে করিনা শ্যুটিং করবেন তো?
advertisement
সেপ্টেম্বর থেকে শ্যুটিং হওয়ার কথা। ১০০ দিনের কাজ আছে অভিনেত্রীর। আমির খান শ্যুটিং শুরু করে দিয়েছেন। তবে করিনা পরিস্কার জানিয়েছেন, তিনি এখন কোনও ছুটি নেবেন না। লালা সিং চাড্ডা-র কাজ শেষ করেই ছুটিতে যাবেন তিনি।  এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিলেন আমির খানও। কিন্তু সব জট কাটিয়ে দিয়েছেন করিনা কাপুর খান নিজেই।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রেগন্যান্ট অবস্থায় 'লাল সিং চাড্ডা'র শ্যুটিং কিভাবে করবেন করিনা ? চিন্তায় আমির খান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement