advertisement

Alia Bhatt, Katrina Kaif & Priyanka Chopra : আলিয়া-ক্যাটরিনা-প্রিয়াঙ্কা অভিনীত 'জি লে জারা'তে আলিয়ার গর্ভাবস্থাই বাধা! আদেও হবে তো সিনেমা?

Last Updated:

Alia Bhatt, Katrina Kaif & Priyanka Chopra : ইতিমধ্যেই চারপাশে 'জি লে জারা'কে কেন্দ্র করে অনেক গুঞ্জন রয়েছে। এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে বড় কোলাবরেশনের মধ্যে একটি

২০২১-এ ফারহান আখতার ঘোষণা করেন তার পরবর্তী রোড-ট্রিপ ডিরেক্টরিয়াল প্রোজেক্টের কথা, 'জি লে জারা'। জোয়া আখতার এবং রীমা কাগতির যৌথভাবে লিখেছেন সিনোমার গল্প। এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে এবং তিনজন বি-টাউনের প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করবেন সেইখানে। সিনেমাটি ঘোষণা করার সঙ্গে সঙ্গেই ৩ বলিসুন্দরী তাঁদের সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে ছবি পোস্ট করে ঘোষণা করেন সেই কথা।
সিনেমাটি আদৌ হচ্ছে কিনা তা নিয়ে কয়েক দফা জল্পনা-কল্পনা চলছিল, আলিয়া ভাট তাঁর সাম্প্রতিক মিডিয়া ইন্টারঅ্যাকশনে সমস্ত গুজব বর্জন করেছেন। তিনি বলেন, "এটা হচ্ছে!!...আমরা পরের বছর শ্যুটিং শুরু করব। অবশ্যই, আমরা এই বছর শ্যুটিং-এ পারি না (তাঁর গর্ভাবস্থার ইঙ্গিত)। আমরা সেই ফিল্মটিকে হারাতে দিচ্ছি না। আমরা ছবিটির জন্য লড়াই করছি এবং আমরা সবাই এটি নিয়ে খুব উত্তেজিত। এটি বেশ বড় হতে চলেছে এবং আমরা আর অপেক্ষা করতে পারছি না।
advertisement
advertisement
ইতিমধ্যেই চারপাশে 'জি লে জারা'কে কেন্দ্র করে অনেক গুঞ্জন রয়েছে। এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে বড় কোলাবরেশনের মধ্যে একটি বলা হয় একে৷ নির্মাতারা জি লে জারার মতো বড় এবং প্রতিশ্রুতিশীল একটি প্রকল্পের জন্য তিন শক্তিশালী অভিনেত্রীকে বেছেছেন। এক্সেল এন্টারটেইনমেন্ট ভারতের শীর্ষস্থানীয় প্রোডাকশন হাউসগুলির মধ্যে একটি। এক্সেল এন্টারটেইনমেন্ট দিল চাহাতা হ্যায়, জিন্দেগি না মিলেগি দোবারা, দিল ধড়কনে দো, এবং গুলি বয় এর মতো সুপার হিট সিনেমা দিয়েছে দর্শকদের।
advertisement
প্রসঙ্গত, আলিয়া ভাটের কাজের ফ্রন্ট সম্পর্কে কথা বলতে গেলে তিনি তার আসন্ন ছবি ডার্লিংস-এর মুক্তির জন্য প্রস্তুত। এর মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক হতে যাচ্ছে তার। এছাড়াও, তাকে তার স্বামী রণবীর কাপুরের বিপরীতে ব্রহ্মাস্ত্রে দেখা যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt, Katrina Kaif & Priyanka Chopra : আলিয়া-ক্যাটরিনা-প্রিয়াঙ্কা অভিনীত 'জি লে জারা'তে আলিয়ার গর্ভাবস্থাই বাধা! আদেও হবে তো সিনেমা?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement