advertisement

মর্মান্তিক ! সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ইরফান, শেষযাত্রায় মাত্র কয়েকজন

Last Updated:

প্রয়াত ইরফান খান ৷ বলিউডের অন্যতম সেরা অভিনেতা ৷ তাঁর মৃত্যুর খবরের পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ইরফান খান ৷

#মুম্বই: আমরা আজকাল সোশ্যাল নেটওয়ার্কে ঘোরাফেরা করি ৷ টুক করে ছবি তুলি, ঝট করে ফেসবুক, ট্যুইটার কিংবা ইনস্টাগ্রামে ৷ ব্যবহার করি, নানা ফিল্টার, এডিট স্টাইল ৷ তারপর আপলোড করেই চোখ রাখি কটা কমেন্ট, কটা শেয়ারে ! মোদ্দা কথায়, কত লোক দেখেছে আমার সেই ছবি বা স্ট্যাটাস !
আমরা আজকাল কেউ মারা গেল তাঁর ছবি দিয়ে...লিখে ফেলি ‘ভাল’ বাংলায় বা ইংরেজিতে নানা কথা ৷ আর #RIP তো জলভাত ৷ কিন্তু সত্যিই কী অনুভব করতে পারি সেই মানুষটাকে হারিয়ে ফেলার জায়গাটা ৷ জানি এই নিয়ে তর্ক উঠতে পারে ৷ তবে তর্কের সময় এটা নয় ৷
প্রয়াত ইরফান খান ৷ বলিউডের অন্যতম সেরা অভিনেতা ৷ তাঁর মৃত্যুর খবরের পরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ইরফান খান ৷ বার বার #RIP ৷ খবরের ছড়াছড়ি ৷ আর সব কিছুই এই অনলাইনে৷
advertisement
advertisement
করোনার প্রকোপে এমনটাই জর্জড়িত আমরা, যে প্রিয় ‘নায়ক’ চলে গেলেন নিশ্চুপে ৷ না রাজপথে ফুলে সেজে শবযাত্রা বের হল, না তাঁর লাইভ টেলিকাস্ট ৷ করোনা আর লকডাউনে ফাঁদে পড়ে গেলেন ইরফান ৷ সোশ্যাল নেটওয়ার্কে ট্রেন্ডিং হলেও, বাস্তবে মাত্র ১২  জন তাঁর শেষ যাত্রায় ৷
ইরফানের শেষ যাত্রায় উপস্থিত ছিলেন তাঁর পরিবারের লোকজন৷ ছিলেন পরিচালক তিগমাংশু ধুলিয়া, বিশাল ভরদ্বাজের মতো পরিচালকেরা ৷
advertisement
যতদিন তিনি বেঁচেছেন দর্শকদের উপহার দিয়েছেন দারুণ অভিনয়, এমনকী, শেষ ছবিতেও কামাল করেছিলেন ইরফান ৷ মারণ রোগ ক্যানসার ধরা পড়ার পর থেকে ট্যুইটারে জীবনের কথা বললেন তিনি ৷ গাইতেন একটাই গান...লগ জা গলে...আজ সেই ইরফানকেই চলে যেতে হল নিশব্দে !
এই যেন নতুন শিক্ষা দিয়ে গেলেন ইরফান৷ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েও, তাঁর শেষযাত্রায় মাত্র ১২ জন !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মর্মান্তিক ! সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ইরফান, শেষযাত্রায় মাত্র কয়েকজন
Next Article
advertisement
পানিহাটিতে বড় মোড়...! আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা, কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?
  • পানিহাটিতে বড় মোড়...!

  • আরজি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়ায় আইনি বাধা

  • কে হবেন কলতানের বিরুদ্ধে বিজেপি প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement