advertisement

‘পিঙ্ক’-এর ট্রেলার লঞ্চে অমিতাভ বললেন ‘আমি নাকি ফেক’ !

Last Updated:

প্রকাশ পেয়েছে টলিউড ছবির পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর প্রথম বলিউড ছবি ‘পিঙ্ক’-এরক ট্রেলার৷ প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন অমিতাভ বচ্চন, তাপসী পান্নু !

#মুম্বই: প্রকাশ পেয়েছে টলিউড ছবির পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর প্রথম বলিউড ছবি ‘পিঙ্ক’-এরক ট্রেলার৷ প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন অমিতাভ বচ্চন, তাপসী পান্নু ! এই থ্রিলার ছবিতে এক আইনজীবীর চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে ৷
এই প্রকাশ অনুষ্ঠানে ‘পিঙ্ক’ সিনেমা নিয়ে অভিজ্ঞতা বলতে গিয়ে অমিতাভ হঠাৎই ভেসে গেলেন ইমোশনে ৷ স্পষ্টই বলতে শুরু করলেন, ‘মুম্বই ফিল্ম জগতে ৪৫ বছর হয়ে গেল আমার ৷ অনেক কিছু দেখেছি ৷ কিন্তু সত্যি বলতে গিয়ে এই ছবিতে যে অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন, তাঁদের হয়তো খুব একটা বেশি ছবিতে আপনারা দেখেননি ৷ তবে এটা কথা দিতে পারি ৷ এই ছবিতে আপনারা আমার অভিনয় দেখবেন না ৷ এদের অভিনয়ই দেখবেন !’
advertisement
অমিতাভ হঠাৎই বলে ওঠেন, ‘আমি জানি অনেকেই মনে করেন আমি ফেক মডেস্ট ৷ যা বলি শুধু বানিয়ে বলি ৷ মিথ্যে বলি ৷ কিন্তু এটা কিছু লোকের ভাবনা ৷ সেই ইমেজটা আমি ভাঙতে পারব না ৷ ফ্যানদের ভালোবাসা যেমন পেয়েছি ৷ এটাও মাথা পেতে নিলাম !’
advertisement
‘পিঙ্ক’ ছবি আদ্যপান্থ থ্রিলার ৷ একটি মেয়েস, একটি দুর্ঘটনা আর তা নিয়েই ছবির গল্প ৷ ছবিতে অমিতাভকে দেখা গিয়েছে আইনজীবীর চরিত্রে ৷ গোটা ছবির শ্যুটিং হয়েছে দিল্লির রাজপথে ৷ ছবিতে অমিতাভ বচ্চন ছাড়াও রয়েছেন তাপসী পান্নু ৷ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘পিঙ্ক’-এর ট্রেলার লঞ্চে অমিতাভ বললেন ‘আমি নাকি ফেক’ !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement