advertisement

হৃত্বিকের ফেসবুক হ্যাক করে, নিজের ছবি দিলেন হ্যাকার !

Last Updated:

দেখুন দেখি কী অবস্থা ! হৃত্বিক রোশন যা দেখলেন, আগে হয়তো বলিউডের কোনও হিরোই এরকম দেখেননি ৷

#মুম্বই: দেখুন দেখি কী অবস্থা ! হৃত্বিক রোশন যা দেখলেন, আগে হয়তো বলিউডের কোনও হিরোই এরকম দেখেননি ৷ তাও আবার ফ্যানের প্রেম ! তবে ব্যাপারটা ঘটল পুরোটাই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ৷
কাণ্ডটা হল, মঙ্গলবার সকাল সকালই হ্যাক হয়ে গেল হৃত্বির রোশনের ফেসবুক অ্যাকাউন্ট ৷ আর সেই অ্যাকাউন্ট হ্যাক করলেন আর কেউ নন, হৃত্বিকের এক অন্ধভক্ত ৷ আর এই অন্ধভক্ত অ্যাকাউন্ট হ্যাক করে যা করলেন, তাই চমকে দিয়েছে গোটা বলিউডকে ৷
হ্যাকার মশাই, করলেন এমনটাই ৷ প্রথমে হ্যাক করলেন হৃত্বিকের ফেসবুক প্রোফাইল৷ তারপর সেই প্রোফাইলে আপলোড করে বসলেন নিজের ছবি ৷ পাল্টে দিলেন ফেসবুকের কভার পেজও !
advertisement
advertisement
fac
তবে বেশিক্ষণ আর হ্যাকড অবস্থায় ছিল না হৃত্বিকের ফেসবুক ৷ খবর পেয়ে নিজেই দায়িত্ব নিয়ে ফেললেন হৃত্বিক ৷ আর ফেসবুকে লিখে ফেললেন, ‘এবার আমার হাতে আমার প্রোফাইল ৷ তাই আর কোনও চিন্তা নেই ৷’
প্রথমে কঙ্গনা রানাওয়াত নিয়ে নানা গুঞ্জনে এসেছিলেন হৃত্বিক রোশন ৷ সম্প্রতি আশুতোষ গোয়ারিকরের ‘মহেঞ্জোদাড়ো’ ছবি নিয়ে ফের খবরের শিরেনামে এসেছিলেন তিনি ৷ ‘মহেঞ্জোদাড়াে’ ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পরে ৷ বহুদিন পর সিনেমার পর্দায় এসেও, সফল হতে পারেননি হৃত্বিক ৷
advertisement
post
ছবি: হৃত্বিক রোশনের ফেসবুক প্রোফাইল
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হৃত্বিকের ফেসবুক হ্যাক করে, নিজের ছবি দিলেন হ্যাকার !
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement