advertisement

Oscar 2026: ২০২৬-এর অস্কারের দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল ভারত, শর্টলিস্টে নীরজের ‘হোমবাউন্ড’

Last Updated:

Oscar 2026: নীরজের ‘হোমবাউন্ড’ ছবিটি মুক্তির আগেই ৯৮-তম অস্কারের দৌড়ে শামিল ছিল৷ ভারত থেকে আন্তর্জাতিক মঞ্চে পাঠানো হয় এই ছবি৷ এবার এই ছবি জায়গা করে নিল আন্তর্জাতিক ফিচার ছবির সেরা ১৫-এর তালিকায়। এবার কি অস্কার পুরস্কার জিততে পারবে এই ছবি, আপতত তার অপেক্ষাতেই দিন গুনছে দেশবাসী৷

News18
News18
কলকাতা: ঈশান খট্টর , বিশাল জেঠওয়া এবং জাহ্নবী কাপুর অভিনীত ‘হোমবাউন্ড’ ছবিটি ২৬ সেপ্টেম্বর মুক্তি পায়৷ নীরজ ঘেওয়ান পরিচালিত এই ছবিটি থিয়েটারে চলাকালীন সমালোচক এবং দর্শকদের কাছে গভীরভাবে সমালোচিত হয়েছিল৷ এবার মুকুটে জুড়ল নয়া পালক৷
নীরজের ‘হোমবাউন্ড’ ছবিটি মুক্তির আগেই ৯৮-তম অস্কারের দৌড়ে শামিল ছিল৷ ভারত থেকে আন্তর্জাতিক মঞ্চে পাঠানো হয় এই ছবি৷ এবার এই ছবি জায়গা করে নিল আন্তর্জাতিক ফিচার ছবির সেরা ১৫-এর তালিকায়। ইতিমধ্যেই ছবির প্রযোজক করণ জোহর ও পরিচালক নীরজ ঘেওয়ান ভীষণ উচ্ছ্বসিত৷
আরও পড়ুন-কাঁপবে দুনিয়া…! ভয়ঙ্কর শক্তি বাড়ছে, শুক্র-সূর্যের রাজকীয় সংযোগে ‘জ্যাকপট’, ৫ রাশি হবে ‘রাজা’, বিপুল টাকার ফোয়ারা, কেরিয়ারে দ্বিগুণ লাভ
নীরজ পরিচালিত ‘হোমবাউন্ড’ ভারতীয় গল্প বলার সংবেদনশীলতা এবং আন্তর্জাতিক সৃজনশীল নান্দনিকতার একত্রিত করে। গল্পটি শৈশবের বন্ধু শোয়েব (ঈশান খট্টর) এবং চন্দন (বিশাল জেঠওয়া) কে অনুসরণ করে, যাদের পুলিশ বাহিনীতে যোগদানের স্বপ্ন তাদের জীবনের মূল বিষয় হয়ে ওঠে।
advertisement
advertisement
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! ৪ দিন পর শুক্রের ভয়ঙ্কর চালে কাঁপবে দুনিয়া, ৬ রাশির চরম বিপদ, আর্থিক ক্ষতি, যেতে পারে চাকরি
আগামী ২২ জানুয়ারি ১৫ টি আন্তর্জাতিক ছবির মধ্যে থেকে সেরা পাঁচটি ছবিকে বাছাই করা হবে৷ এবং সেই সেরা পাঁচ ছবির মধ্যেই সেরার সেরা ছবি পাবে পুরস্করা৷ উল্লেখ্য, এই বছর টরেন্টো চলচ্চিত্র উৎসব এবং কান চলচ্চিত্র উৎসবে এই ছবি দেখানো হয়েছে। ইতিমধ্যেই বিদেশি দর্শকের মন জয় করে নিয়েছে এই ছবি। এবার কি অস্কার পুরস্কার জিততে পারবে এই ছবি, আপতত তার অপেক্ষাতেই দিন গুনছে দেশবাসী৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Oscar 2026: ২০২৬-এর অস্কারের দৌড়ে আরও একধাপ এগিয়ে গেল ভারত, শর্টলিস্টে নীরজের ‘হোমবাউন্ড’
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement