advertisement

ভয়াবহ অ্যাক্সিডেন্টে ‘টারজন’-র মৃত্যু, স্ত্রী ও সঙ্গীদের নিয়ে প্লেন ক্র্যাশে মৃত্যু

Last Updated:

Hollywood-এ টারজন (Tarzan) চরিত্রে অভিনয় করে সারা বিশ্বের মানুষদের মনের কাছে পৌঁছে গিয়েছিলেন৷

#মুম্বই:   হলিউডের (Hollywood) খ্যাতনামা অভিনেতা জোসেফ লারা (Joe Lara)-র মর্মান্তিক অ্যাক্সিডেন্টে মৃত্যু হল৷ এই দুর্ঘটনায় নিজের স্ত্রী সমেত ৭ জনের মৃত্যু হয়েছে৷ খবর অনুযায়ি টারজন (Tarzan) ছবিতে নাম ভূমিকায় অভিনয় করা অভিনাত নিজের স্ত্রী ও অন্য কয়েকজনের সঙ্গে ছোট জেটে সফর করছিলেন৷ জো -র বিমান Nashville -র Tennesse ঝিলে ভেঙে পড়ে৷ পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে৷ এই ঘটনায় হলিউডে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ মানুষজন সোশ্যাল মিডিয়া ‘টারজনের’ মৃত্যুতে শোক ব্যক্ত করেছে৷
মিডিয়া রিপোর্ট অনুযায়ি সেসনা সি ৫০১ জেট শনিবার সকালে রদরফোর্ড কাউন্টি -র স্মির্না শহরের কাছাকাছি Tennesse ঝিলে ভেঙে পড়ে৷ এই বিমামেই জো লারা সহ আরও মানুষ ছিলেন৷
advertisement
দুর্ঘটনার খবর দিয়ে তদন্তকারী সংস্থা জোসেফ লারা সমেত অন্য ছজনের মৃতদেহের তল্লাশি চালাচ্ছে৷ ঝিলের জলের মধ্যে শুরু হয়েছে রেসকিউ অভিযান৷ রদারফোর্ড কাউন্টি ফায়র রেসকিউয়ের ক্যাপ্টেন জোন ইঙ্গল বয়ান দিয়েছেন Smyrna পাশে পার্সি প্রিস্ট লেকে তল্লাশি চলছে৷ ঝিলে -র আশেপাশের এলাকায় বিমানের ভাঙা অংশেরও উদ্ধারকার্য চলছে৷
advertisement
এই দুর্ঘটনায়  মৃতদের তালিকায় ব্রাউন হানা, গ্বেন এস লারা, উইলিয়াম জে লারা, ডেভিড এল মার্টিন, জেনিফর জে মার্টিন , জেসিস্সা বাল্টর্স  আর জোনাথন বাল্টর্স৷ প্লেন ক্র্যাশে মৃতদের পরিচিতি শনিবারই জারি করা হয়েছে৷ এরা সকলেই  Tennessee -র বাসিন্দা৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ভয়াবহ অ্যাক্সিডেন্টে ‘টারজন’-র মৃত্যু, স্ত্রী ও সঙ্গীদের নিয়ে প্লেন ক্র্যাশে মৃত্যু
Next Article
advertisement
ফের চমক তৃণমূলে...! অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা, কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?
ফের চমক তৃণমূলে...! অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা, কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?
  • অভিষেকের হাত থেকে পতাকা তুলে নিলেন নন্দীগ্রামের বিজেপি নেতা!

  • ফের চমক তৃণমূলে...!

  • কোন কেন্দ্রে হতে পারেন প্রার্থী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement