advertisement

প্রয়াত অস্কার জয়ী সঙ্গীত পরিচালক!‌ শোকের ছায়া বিশ্ব সিনেমায়

Last Updated:

কাজ করেছেন ৫০০–এর বেশি ছবিতে। পেয়েছেন বাফটা, গোল্ডেন গ্লোব, অস্কার, সবই।

#‌রোম:‌ কত সিনেমার নাম করা যায়?‌ তালিকা তো শেষই হবে না। ইনিও মোরিকোনি বিশ্ব সিনেমার এক বিষ্ময়। যাঁর হাত দিয়ে সৃষ্টি হয়েছে এমন সব সুর যা কালজয়ী তো বটেই, জনপ্রিয়ও। সম্প্রতি তারান্তিনোর ‘‌দ্যা হেটফুল এইট’‌ ছবিতেও সুরকারের কাজ করেছিলেন তিনি। ২০১৬ সালে ৮৭ বছর বয়সে তাঁর হাতে উঠেছিল গোল্ডেন গ্লোব। সেই মোরিকোনি চলে গেলেন ৯১ বছর বয়সে।
তারান্তিনোর একাধিক কালজয়ী ছবি, ‘‌কিলবিল’ থেকে একেবারে শেষ ছবি পর্যন্ত কাজ করে গিয়েছেন মোরিকোনি। বিশ্ব সিনেমায় তাঁর অবদানের জন্য ২০০৭ সালে পেয়েছেন অনারারি অস্কার। পাশাপাশি, তিনি নিজের সুর দেওয়ার এক ঘরানা তৈরি করেছিলেন। ‘‌দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’‌ বা ‘‌ওয়ান্স আপন আ টাইম ইন দ্য ওয়েস্ট’‌–এর মতো ছবি দেখলেই যা স্পষ্ট হয়। পশ্চিমের সুরে তাঁর হাত দিয়ে এসেছিল এক অন্য আধুনিকতার ছোঁয়া।
advertisement
কাজ করেছেন ৫০০–এর বেশি ছবিতে। পেয়েছেন বাফটা, গোল্ডেন গ্লোব, অস্কার, সবই। তবু নিভৃতে থাকতে চেয়েছেন তিনি। ‘‌দ্যা মিশন’‌ বা ‘‌সিনেমা প্যারাডাইসো’‌–এর মতো ক্লাসিক ছবির সঙ্গীত পরিচালক আবেদন করেছেন নিজের পরিবারের কাছে, তাঁর শেষকৃত্য যেন নিভৃতেই সেরে ফেলা হয়। ১৯২৮ সালে ১০ নভেম্বর ইতালির রোমে জন্মেছিলেন, সেই শহরেরই এক হাসপাতালে চলে গেলেন তিনি। রেখে গেলেন এক সৃষ্টির বিশ্ব।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রয়াত অস্কার জয়ী সঙ্গীত পরিচালক!‌ শোকের ছায়া বিশ্ব সিনেমায়
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement