advertisement

গায়ে কাঁটা দেওয়া ট্রেলার নিয়ে সামনে এল ‘মোগলি’

Last Updated:

বিপদশঙ্কুল, শীতলে ঘন বনের মধ্যেই তার বেড়ে ওঠা ৷ বাগিরা, বালুর বন্ধুত্ব ৷ আকিলার মাতৃত্ব ৷ আর শের খানের শত্রুতা ৷ কখনও মজা, কখনও আনন্দ, কখনও ভয় ৷ এইসব মিশিয়েই চোখের সামনে ধীরে ধীরে সত্যি হয়ে ওঠা মোগলির গল্প ৷

#কলকাতা: আবারও সেই ঘন জঙ্গলের শিরশিরানি রহস্য ৷ পাতার খসখসানি সরাতেই নেংটি পরা এক ছোট্ট ছেলের কাহিনী ৷ বিপদশঙ্কুল, শীতলে ঘন বনের মধ্যেই তার বেড়ে ওঠা ৷ বাগিরা, বালুর বন্ধুত্ব ৷ আকিলার মাতৃত্ব ৷ আর শের খানের শত্রুতা ৷ কখনও মজা, কখনও আনন্দ, কখনও ভয় ৷ এইসব মিশিয়েই চোখের সামনে ধীরে ধীরে সত্যি হয়ে ওঠা মোগলির গল্প ৷
২০১৬-তে চোখের সামনে সিনেমার আকারে জ্যান্ত হয়ে উঠেছিল ‘জঙ্গল বুক’ ৷ রুডওয়ার্ড কিপলিংয়ের লেখা ছেলেবেলার সেই ফিকশন আরও একবার আসতে চলেছে ৭৫ মিলি মিটারে ৷
advertisement
সম্প্রতি মুক্তি পেল ‘মোগলি’র ট্রেলার ৷ কয়েক মিনিটের সেই ট্রেলার ইতিমধ্যেই মন কেড়েছে সিনেপ্রেমীদের ৷ ‘মোগলি’ পরিচালনা করছেন অ্যান্ডি সের্কিস ৷ বালুর চরিত্রটিও করেছেন অ্যান্ডি ৷ নতুন এই ছবিতে কিন্তু আগের ‘জঙ্গল বুক’-এর তুলনায় আরও বেশি করে এসেছে মনুষ্য সমাজের কথা ৷ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ফ্রিডা পিন্টো ৷ আর প্রধান ভূমিকায় দেখা যাবে রোহন চাঁদকে ৷
advertisement
শুটিংয়ের আগে অনেকটা সময় দক্ষিণ আফ্রিকার জঙ্গলে কাটিয়েছে রোহন ৷ যদিও পুরো সিনেমার শুটিংই হয়েছে ক্যালিফোর্নিয়ার স্টুডিওতে ৷
বাগিরার গলা দিয়েছেন ক্রিস্টিয়ান ব্যালে ৷ কেট ব্ল্যানচেটকে পাওয়া যাবে কা-র গলায় ৷ বেনেডিক্ট কুম্বারব্যাচ থাকবেন শের খানের ভূমিকায় ৷ আকিলার গলায় থাকছেন পিটার মুলান ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
গায়ে কাঁটা দেওয়া ট্রেলার নিয়ে সামনে এল ‘মোগলি’
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement