advertisement

‘ইনসেপশন’-এর পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি দিয়ে হলিউডে পাড়ি ডিম্পল কাপাডিয়ার

Last Updated:
#মুম্বই: বলিউড থেকে হলিউডে পাড়ি দিয়েছেন অনেকেই। তবে প্রিয়াঙ্কা চোপড়ার মত জাঁকিয়ে বসেননি কেউই। তা বলে হলিউড সফর থেমে থাকেনি। সেই তালিকায় রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, মল্লিকা শেরাওয়াতের মতো বলি নায়িকারা রয়েছেন ৷ এ বার সেই তালিকায় নাম লেখালেন ডিম্পল কাপাডিয়া। ৬২ বছরে হলিউডে জার্নি শুরু করলেন অভিনেত্রী ৷
তবে যে কোনও পরিচালকের ছবিতে নয় ৷ ক্রিস্টোফার নোলানের মতো নামী পরিচালকের ছবিতে কাজ করছেন এই বর্ষীয়ান অভিনেত্রী ৷ যে পরিচালকের ঝুলিতে রয়েছে ‘ইনসেপশন’,‘ব্যাটম্যান বিগিংস’,‘দ্য ডার্ক নাইট’-এর মতো ছবি ৷ হলিউডে পৌঁছে গিয়েছে টুইঙ্কল খন্নার মা ৷ সেখানেই চলছে তাঁর আগামী ছবির শ্যুটিং।
ছবির নাম ‘টেনেট’। ক্রিস্টোফার নোলানের পরবর্তী এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা যাবে। প্রথম থেকেই বলিউডে তাঁর এক ভিন্ন জায়গা ছিল। একের পর এক ভাল ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। মাঝে কয়েক বছর খানিকটা বিরতির পর আবারও পর্দায় ফিরেছিলেন তিনি। কিন্তু কোথাও গিয়ে ফিকে হয়নি তাঁর অভিনয়ের দাপট। এবার তাঁকে ঘিরে নয়া জল্পনা। হলিউডে স্পাই থ্রিলার ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা যাবে।
advertisement
advertisement
সেই ছবির শ্যুটিং সেট থেকেই কিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ্যে এল ডিম্পলের প্রথম লুক। সেই ছবি দেখেই দর্শকদের মনে এখন কৌতূহল তুঙ্গে। নেট দুনিয়ায় সেই ছবি ভাইরালও হল রাতারাতি। বলিউডে পর পর ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা দিয়েছে সম্প্রতি। পাতিয়ালা হাউস, দিলচাহতা হে, প্রভ্তি ছবিতে, ববি ছবির মধ্যে দিয়ে যাঁর বলিউড সফর শুরু হয়েছিল, তিনিই এবার পা রাখলেন হলিউডে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ইনসেপশন’-এর পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি দিয়ে হলিউডে পাড়ি ডিম্পল কাপাডিয়ার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement