advertisement

Nusrat Jahan: নিখিল-নুসরত মামলার পরবর্তী দিন অগাস্টে

Last Updated:

অগাস্ট মাসের ১৮ তারিখ নিখিল-নুসরতের (Nusrat Jahan) মামলার পরবর্তী শুনানি হবে, এমনই নির্দেশ দিয়েছে আলিপুর আদালত ।

কলকাতা : অগাস্ট মাসের ১৮ তারিখ নিখিল-নুসরতের (Nusrat Jahan) মামলার পরবর্তী শুনানি হবে, এমনই নির্দেশ দিয়েছে আলিপুর আদালত । এই মামলার শুনানি হওয়ার কথা ছিল জুলাই মাসের ২০ তারিখে । তবে সেদিন আদালতে মামলা ওঠেনি, নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
নুসরত জাহান ও নিখিল জৈনের বিয়ে, বিচ্ছেদ কিংবা সহবাস যা-ই হোক না কেন, বেশ কিছুদিন তাঁদের ব্যক্তিগত জীবন রয়েছে খবরের শিরোনামে।
তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে বেশ কয়েক মাস আগে । আইনের পথে হেঁটে আদালতের দ্বারস্থ হন  নিখিল । তারপরই বিবৃতি দেন নুসরত । তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি নিখিল ও তাঁর আইনত বিয়ে হয়নি । তাঁরা কেবলই সহবাস করেছেন । তাই বিচ্ছেদের কোনও প্রশ্নই আসে না । পাশাপাশি নিখিল ও তাঁর পরিবারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেন নুসরত ।
advertisement
advertisement
এই ঘটনার পরে পাল্টা বিবৃতি দেন নিখিলও । তাঁর অভিযোগ, নুসরত বিয়ে রেজিস্ট্রার করাতে দেননি । তাঁর অভিযোগ, নুসরত আইন সম্মত বিয়ে করতে চাননি ।
তুরস্কে স্বপ্নের বিয়ে করেছিলেন নিখিল-নুসরত, কলকাতায় রিসেপশনও দেন । আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের নিয়ে ঘটা করেই হয় সামাজিক অনুষ্ঠান ।
নুসরত এখন সন্তানসম্ভবা । অভিনেতা যশ দাশগুপ্ত সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা রয়েছে । তবে এই সম্পর্কে যশ কোনও মন্তব্য করেননি ।
advertisement
এখন সকলের নজর রয়েছে ১৮ অগস্টের দিকে । নিখিল-নুসরতের সম্পর্ক সম্বন্ধে এই দিন আদালত কোনও সিদ্ধান্ত নেয় কি না সেটাই দেখার ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nusrat Jahan: নিখিল-নুসরত মামলার পরবর্তী দিন অগাস্টে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement