advertisement

দিশা পটানিকে নাইট ক্লাবে ঢুকতে বাধা বাউন্সারের, রাস্তাতে নাচ-গানের ব্যবস্থা করলেন টাইগার, দেখুন ভিডিও

Last Updated:
#মুম্বই: অনেকদিন ধরেই প্রেম করছেন টাইগার শ্রফ আর দিশা পটানি ৷ যেখানে জ্যাকি-পুত্র টাইগার, সেখানেই তাঁর সঙ্গিনী দিশা ৷ নাইট ক্লাব থেকে সেলেবদের বিয়ে-সর্বত্রই একসঙ্গে দেখা যায় এই জুটিকে ৷
এমনকী ইতিমধ্যেই কয়েকটি ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের ৷ এর মধ্যে সামনে এল আরও একটি খবর ৷ আসলে দুই বান্ধবীকে নিয়ে নাইট ক্লাবে গিয়েছিলেন দিশা পটানি ৷ তবে ওই নাইটক্লাবের নিরাপত্তারক্ষী দরজাতেই আটকে দেন নায়িকাকে ৷ কারণ দিশা পটানির কাছে প্রয়োজনীয় পাস নেই ৷ এরই সঙ্গে তাঁর পোশাকটিও নাকি নাইট ক্লাবের জন্য যথোপযুক্ত নয় ৷ অগত্যা কী আর করা! ফিরেই যাচ্ছিলেন দিশা ৷
advertisement
আর তখনই সারপ্রাইজ ৷ সামনে হাজির হলেন টাইগার শ্রফ ৷ তাঁর মন ভাঙুক এক্কেবারেই চান না তিনি ৷ আর সেই কারণেই তিনি রাস্তার মধ্যেই ব্যবস্থা করেন ৷ রাস্তাকেই করে তোলেন নাইট ক্লাব ৷ তবে গানের ব্যবস্থা কী হবে ? সে ব্যাপারেও কোনও অসুবিধে নেই ৷ কেননা সেখানে হাজির ছিলেন বলিউডের বিখ্যাত গায়ক বাদশাহ ৷ জমে উঠল গোটা মুহূর্ত ৷ আর তাঁদের সেই বিশেষ মজার মুহূর্তের সঙ্গী ঠিল ঠান্ডা পানীয় ‘পেপসি’৷
advertisement
advertisement
আসলে ব্যাপারটি হল-পেপসি’র নতুন বিজ্ঞাপনে অভিনয় করেছেন টাইগার শ্রফ, দিশা পটানি এবং বাদশাহ ৷ গতকাল রবিবারই মুক্তি পেয়েছে পেপসির বিজ্ঞাপনের নতুন গান ‘হর ঘুঁট মেঁ সোয়্যাগ হ্যায়’৷ যা নিয়ে উন্মাদনা তুঙ্গে ৷ ইতিমধ্যেই ৮১ লক্ষ দর্শক এই গানটি দেখে ফেলেছেন ৷ দেখে নিন সেই গান-
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দিশা পটানিকে নাইট ক্লাবে ঢুকতে বাধা বাউন্সারের, রাস্তাতে নাচ-গানের ব্যবস্থা করলেন টাইগার, দেখুন ভিডিও
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement