advertisement

হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা, লিড নয়, সাইড রোলেও অনায়াসে ছাপিয়ে যেতে পারেন তিনি

Last Updated:

জন্মদিন ভাল কাটুক তাঁর । আরও সাফল্যের মাইলফলক পেরিয়ে ভাল থাকুন তিনি । শুভেচ্ছা রইল আমাদের তরফেও ।

#মুম্বই: প্রিয়াঙ্কা চোপড়া । তাঁর নামের সঙ্গেই জুড়ে রয়েছে সাহস আর ছক ভাঙার গল্প । ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ডের মুকুট, দুবছরের মধ্যে বলিউডে পা রাখা, সাফল্য কোনও কিছুই প্রিয়াঙ্কাকে ফেলে দিতে পারেনি গতে বাঁধাদের দলে । একের পর এক ছবিতে নিজেকে ভেঙেছেন, গড়েছেন, অভিনয়ের সাহস দেখিয়েছেন, তেমনই ক্ষুরধার পার্শ্বচরিত্রে অভিনয়ের আগেও একবারও ভাবেননি । বরং অন্যদের ছাপিয়ে গিয়েছেন নিজস্বতায় । আজ প্রিয়াঙ্কার ৩৬ বছরের জন্মদিনে দেখে নেওয়া যাক এমনই কিছু চরিত্র ।
এতরাজ
তখনও বলিউডে পায়ের তলার জমি শক্ত হয়নি । সেই সময় সোনিয়া রায়-এর চরিত্রে অভিনয়ের সাহস পেতেন না কেউই । ২০০৪ সালেই শুধু পার্শ্বচরিত্র নয়, আগাগোড়া নেগেটিভ সোনিয়া রায়ের চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা । বিপরীতে ছিলেন বর্ষীয়ান অভিনেতা অমৃশ পুরী । কিন্তু কোনও বলিউডি স্টিরিওটাইপেরই ধার ধারেননি প্রিয়াঙ্কা । নেগেটিভ চরিত্রে সেরা অভিনয়ের পুরস্কারও পেয়েছিলেন ।
advertisement
advertisement
বাজীরাও মস্তানি
বাজীরাও আর মস্তানির প্রেমে কাশীবাঈ ছিলেন কাব্যে উপেক্ষিতা । রণবীর-দীপিকার অফস্ক্রিন প্রেমের রসায়ন রুপোলি পর্দায় তুলে এনেছিলেন সঞ্জয় লীলা বণশালি । এরকম সময়, এই চরিত্র প্রিয়াঙ্কা নাকচ করতেই পারতেন । পরিবর্তে কাশীবাঈ-এর চরিত্র অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা ।
দিল ধড়কনে দো
কেরিয়ারের উচ্চতায় পৌঁছেও দিল ধড়কনে দো-র মতো মাল্টি-স্টারার ছবিতে অনায়াসে অভিনয় করতে পারেন প্রিয়াঙ্কা । ব্যানার, লিড রোল, বিপরীতে কোন স্টার রয়েছেন তোয়াক্কা না করেই আয়েশা মেহরার-র চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা । তাঁকে ছাড়া ছবির কোনও দৃশ্যই যেন সম্পূর্ণ হয়নি ।
advertisement
জন্মদিন ভাল কাটুক তাঁর । আরও সাফল্যের মাইলফলক পেরিয়ে ভাল থাকুন তিনি । শুভেচ্ছা রইল আমাদের তরফেও ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হ্যাপি বার্থডে প্রিয়াঙ্কা, লিড নয়, সাইড রোলেও অনায়াসে ছাপিয়ে যেতে পারেন তিনি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement