advertisement

ফিল্ম রিভিউ: গুপ্তধনের অছিলায়, ছোটবেলা খুঁজে পাওয়া

Last Updated:

ব্যস্ত জীবন ৷ দুরন্ত গরম ৷ অফিস পলিটিক্স ৷ নিউজ পেপারের হাত ধরে কখনও পঞ্চায়েত ভোট, মেট্রোর আলিঙ্গন, কাশ্মীর অশান্তি নিয়ে যখন বাঙালি জেরবার ৷

#কলকাতা: ব্যস্ত জীবন ৷ দুরন্ত গরম ৷ অফিস পলিটিক্স ৷ নিউজ পেপারের হাত ধরে কখনও পঞ্চায়েত ভোট, মেট্রোর আলিঙ্গন, কাশ্মীর অশান্তি নিয়ে যখন বাঙালি জেরবার ৷ ঠিক তখনই যদি নস্টালজিয়ার তাক থেকে টুক করে নেমে আসে ছোটবেলা ! টুক করে যদি ধুলো ঝেড়ে সামনে এসে দাঁড়ায় টুনটুনির গল্প, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায় কিংবা ফেলুদা ! তাহলে কেমন হয়? উপরের এই সমস্ত কাণ্ড ঘটলে যা হবে, তাই আসলে টলিউডের একেবারে নতুন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘গুপ্তধনের সন্ধানে’ ৷ যেখানে প্রত্যেকটি দৃশ্যে অদ্ভুত এক ভালোলাগা, অদ্ভুত এক ইনোসেন্স, আর সঙ্গে আপনার ছোটবেলা স্মৃতি ৷ সারি সারি নারকেল গাছ ৷ সামনে টলটল করা পুকুরের জল ৷ ভাঙা-পোড়া মন্দির ৷ মস্ত দালানওয়ালা জমিদার বাড়ি ৷ আর সেই বাড়িতেই আমাদের গোয়েন্দা সোনাদার প্রবেশ ৷ সোনা দা ওরফে আবির চট্টোপাধ্যায় গোয়েন্দা হয়েও গোয়েন্দা নয়, বরং দাদার মতোই প্রোটেকটিভ, নির্ভেজাল বন্ধুত্ব ৷ সঙ্গে ভাইপো কাম বন্ধু আবির ওরফে অর্জুন চক্রবর্তী ৷ মিষ্টি মেয়ে ঝিনুক ওরফে ইশা সাহা ৷ মোটামুটি এই তিনজনই গুপ্তধনের সন্ধানের মূল কাণ্ডারি৷
advertisement
ধাঁধা, ধাঁধার সমাধান ও শেষমেশ গুপ্তধনের সন্ধান ৷ তার মাঝে খলনায়কের প্রবেশ ৷ লোভে পাপ, পাপে মৃত্যু, কেলেংকারি ৷ এই সবই রয়েছে এই ছবিতে ৷ তবে চিত্রনাট্যের ঠাসা বুনোটে, বার বার যেভাবে পরিচালক ভুলে যাওয়া বা ফেলে আসা ছোটবেলা কিংবা বাঙালিয়ানাকে টেনে নিয়ে এসেছেন ছবিতে তা কিন্তু বাহবা পাওয়ার যোগ্য ৷ গোটা ছবিতে টেকনোলজির বাড়াবাড়ি নেই ৷ ক্যামেরার কেতা নেই ৷ চিত্রনাট্যের সঙ্গেই সামঞ্জস্য রেখে ঘুরেছে ক্যামেরা ৷ অভিনেতারাও যেন বেশ যত্নবান, নিজেদের চরিত্র নিয়ে ৷ সহজ কথায় বলতে গেলে এই ছবি একেবারে কমপ্যাক্ট ৷ কোনও অংশেই মনে হবে না, একটু বাড়াবাড়ি হচ্ছে বা শ্লথ ৷
advertisement
গুপ্তধনের সন্ধানে দেখে একবারেও মনে হয় না, এ ছবি পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবি৷ ভীষণ পরিণত তাঁর পরিচালনা ৷ আবির, অর্জুন ও ঝিনুকের অভিনয় একেবারে পারফেক্ট ৷ নজর কেড়েছেন রাজতাভ দত্ত ৷ এই ছবির সংলাপও অনেকটা ধাঁধা ও কবিতার পথ অনুসরণ করেছে, যা কিনা শুনতে ভালো লাগে ৷ শেষমেশ বলতে হয়, ‘গুপ্তধনের সন্ধানে’ ছবিটি মন ভালোর ছবি ৷ যেখানে গোয়েন্দার রহস্যের মধ্যে ঢুকে পড়ে বাঙালির ফেলে আসা সমস্ত অনুভূতি ৷ আর এই উপাদানেই বাজিমাত করেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফিল্ম রিভিউ: গুপ্তধনের অছিলায়, ছোটবেলা খুঁজে পাওয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও ! রাজ্যে ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন
  • দক্ষিণে তাপমাত্রা বাড়বে, থাকবে ভ্যাপসা গরমও !

  • রবিবার থেকে পরিস্থিতি কিছুটা বদলাবে

  • রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কবে থেকে?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement