advertisement

বয়ফ্রেন্ড চাই ঋত্বিকার !

Last Updated:

ঋত্বিকার কথা নিশ্চয়ই আলাদা করে মনে করিয়ে দেওয়ার দরকার নেই ৷ কারণ পুঁচকিবেলা থেকেই তাঁর মুখ টেলিভিশন দুনিয়ায় পরিচিত ৷ এরপর বড় পর্দাতেও এখন যথেষ্ট নিয়মিত ঋত্বিকা ৷

#কলকাতা: নায়িকার বয়ফ্রেন্ড চাই ৷ সোশ্যাল মিডিয়ায় এমন কথাই যেন ‘ঘুরিয়ে’ বলতে চাইলেন টলি নায়িকা ঋত্বিকা সেন ৷
ঋত্বিকার কথা নিশ্চয়ই আলাদা করে মনে করিয়ে দেওয়ার দরকার নেই ৷ কারণ পুঁচকিবেলা থেকেই তাঁর মুখ টেলিভিশন দুনিয়ায় পরিচিত ৷ এরপর বড় পর্দাতেও এখন যথেষ্ট নিয়মিত ঋত্বিকা ৷ ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘বরবাদ’, ‘রাজা রানি রাজি’-র পাশাপাশি অপর্ণা সেনের ‘আরশিনগর’-এর মতো ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ৷ নিয়মিত তিনি সোশ্যাল মিডিয়ার দেওয়ালেও ৷ বন্ধুদের সঙ্গে হুল্লোড় হোক বা পার্টি, সেলফি হোক বা নতুন ছবির আপডেট, সবটাই শেয়ার করেন নিজের ফ্যানদের সঙ্গে ৷
advertisement
advertisement
আর এবার ফ্যানদের বললেন একেবারে নিজের মনের কথা ৷ প্রিয়তম মানুষটিকে এবার ঋত্বিকার চাই ৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে সে কথাই যেন বলতে চাইলেন ৷ বিষয়টা ঠিক কী ? তাহলে একটু খোলসা করা যাক ৷ সম্প্রতি মিউজিক্যালি ভিডিও থেকে একটি মজার ভিডিও তৈরি করেছেন ‘বরবাদ’-এর নায়িকা ৷ সেখানেই তিনি বাবাকে প্রমিস করছেন ৷ বাবা যা যা বলছেন ঠিক সেই কথাগুলিই বলতে শোনা যাচ্ছে ঋত্বিকাকে ৷ কিন্তু বাবা যখন বয়ফ্রেন্ড না রাখার প্রমিস করতে বললেন, তখন কিন্তু তাতে মোটেও রাজি হলেন না নায়িকা ৷ বরং তীব্র স্বরে এর প্রতিবাদ করেন তিনি ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বয়ফ্রেন্ড চাই ঋত্বিকার !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement