advertisement

শ্বশুরের সঙ্গে মদ্যপানের ছবি টেলি অভিনেত্রী অনিতা হসনন্দানির, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায় !

Last Updated:
#মুম্বই: কথায় আছে প্রতিটা মেয়েই তাঁর বাবার কাছে ছোট্ট পরী ৷ আর মেয়েদের কাছেও তাঁদের বাবা একজন সুপারম্যানের চাইতে এক ফোঁটাও কম নয় ৷ কিন্তু বিয়ের পর একটা মেয়ের জীবনটা নাকি বদলে যায় ৷ একটা নতুন পরিবার, নতুন সংসারে গিয়ে মানিয়ে গুছিয়ে নেওয়াটা কি কম চাপের!কিন্তু সেটাই তো করে নেন অনেকেই ৷ শ্বশুরবাড়িটাই একদিন নিজের বাড়ি হয়ে যায় ৷ যেমনটা হয়েছে হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী অনিতা হসনন্দানির ক্ষেত্রেও ৷
গত ২০১৩ সালের ১৪ অক্টোবর অনিতার সঙ্গে বিয়ে হয় ব্যবসায়ী রোহিত রেড্ডি ৷ এরপর থেকে তাঁরা চুটিয়ে উপভোগ করছেন তাঁদের দাম্পত্য ৷ এরই সঙ্গে শ্বশুরবাড়ির প্রত্যেকের সঙ্গে বেজায় ভাল সম্পর্ক নায়িকার ৷ এই তো গতকাল এই টেলি অভিনেত্রী শ্বশুরমশাইয়ের জন্মদিন ছিল ৷ আর তা নিয়ে বেজায় আপ্লুত ছিলেন অনিতা ৷ শুভেচ্ছা জানাতে নিজের ইনস্টাগ্রাম শ্বশুরমশাইয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন নাগিনখ্যাত অভিনেত্রী ৷
advertisement
সেখানে তিনি লেখেন, ‘‘কুলেস্ট শ্বশুরমশাই শুভ জন্মদিন #ভাগ্যবতী আমি #সেরার সঙ্গে ধন্য আমি ৷’’শ্বশুর-বউমা’র এই মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে ৷ এর পাশাপাশি সমালোচনাও কম হয়নি ৷ অনেকেই সেই ছবিতে শ্বশুর-বউমার একসঙ্গে মদ্যপান করা নিয়ে সমালোচনা শুরু করেছে ৷ তবে এ বিষয়ে এক্কেবারে কান দিতে নারাজ নায়িকা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্বশুরের সঙ্গে মদ্যপানের ছবি টেলি অভিনেত্রী অনিতা হসনন্দানির, নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায় !
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement