advertisement

‘নো...নো’, রেগে গিয়ে পাপারাৎজিদের দিকে আঙুল উঁচিয়ে বলল তৈমুর!

Last Updated:

ওই একরত্তি ছেলের ফ্যান ফলোয়ারের সংখ্যা দেখে খান-কাপুরদেরও চোখ কপালে ওঠে ৷ আর এটাই চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে করিনা ও সেফ-এর!

#মুম্বই: সইফ-করিনা ভুলে যান ৷ এবার নিজের ‘ব্যক্তিগত’ জীবন নিয়ে নিজেই সাবধানী হল ছোটে নবাব ৷ ফোটো তোলায় তীব্র আপত্তি জানাল সে ৷ পাপারাৎজিদের দিকে আঙুল উঁচিয়ে রাগত স্বরে বলল, ‘নো...নো’ ৷ খুব স্বাভাবিকভাবেই তৈমুরের সেই ভিডিওটিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷
জন্মের পর থেকেই স্টারকিডস-দের মধ্যে জনপ্রিয়তার টপলিস্টে রয়েছেন সেফ-করিনা পুত্র তৈমুর আলি খান। সোশ্যাল মিডিয়াতেও তার জনপ্রিয়তা তুঙ্গে! ওই একরত্তি ছেলের ফ্যান ফলোয়ারের সংখ্যা দেখে খান-কাপুরদেরও চোখ কপালে ওঠে ৷ আর এটাই চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে করিনা ও সেফ-এর! সেই কারণেই মিডিয়া ও পাপারাৎজিদের কাছে খান দম্পতি অনুরোধ করেছেন, সবসময় যেন তাঁরা তৈমুরের ছবি না তোলেন।
advertisement
সম্প্রতি সলমন খানের বোন অর্পিতা খানের বাড়িতে ছিল হ্যালোউইন পার্টি ৷ সেখানে অন্যান্য স্টারকিডদের সঙ্গে পৌঁছে গিয়েছিল তৈমুরও ৷ কালো রঙের পোশাক পরে ড্রাকুলা সেজেছিল খুদে সেলেব ৷ তাকে দেখার সঙ্গে সঙ্গে একের পর এক ফ্ল্যাশ ঝলসে ওঠে ৷ আর এতেই রেগে যায় তৈমুর ৷ আঙুল উঁচিয়ে আধো আধো স্বরে পাপারাৎজিদের বলে ওঠে ‘নো...নো’ ৷
advertisement
advertisement
বোঝা যাচ্ছে বাবা-মায়ের বেশ বাধ্য ছেলে তৈমুর!
View this post on Instagram

#taimuralikhan snapped at #ahilsharma #happybirthday bash as #batman @manav.manglani

A post shared by Manav Manglani (@manav.manglani) on

advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘নো...নো’, রেগে গিয়ে পাপারাৎজিদের দিকে আঙুল উঁচিয়ে বলল তৈমুর!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement