advertisement

কিডনি প্রতিস্থাপন হবে রাণা দগ্গুবতীর ? ‘উচ্চ রক্তচাপ’ বললেন অভিনেতা

Last Updated:

রানা দগ্গুবতী নাকি গুরুতর অসুস্থ ? কিডনি প্রতিস্থাপন করতে হবে দ্রুত ৷ ফলে তাঁকে নিয়ে যাওয়া হবে দেশের বাইরে ৷ এমনই খবরই ঘুরে বেড়াচ্ছিল লোকের মুখে মুখে ৷ কিন্তু সেই খবরকে নিতান্তই গুজব বলে উড়িয়ে দিলেন বাহুবলীর বল্লালদেব ৷

#চেন্নাই: রাণা দগ্গুবতী নাকি গুরুতর অসুস্থ ? কিডনি প্রতিস্থাপন করতে হবে দ্রুত ৷ ফলে তাঁকে নিয়ে যাওয়া হবে দেশের বাইরে ৷ এমনই খবরই ঘুরে বেড়াচ্ছিল লোকের মুখে মুখে ৷ কিন্তু সেই খবরকে নিতান্তই গুজব বলে উড়িয়ে দিলেন বাহুবলীর বল্লালদেব ৷
সম্প্রতি একটি ট্যুইট করে রাণা জানান, কিডনির কোনও সমস্যাই হয়নি তাঁর ৷ নিজের স্বাস্থ্য সম্পর্কিত এমন ভুয়ো খবর দেখে তিনি নিজেই চমকে গিয়েছেন বলেও জানান ৷ তবে ট্যুইটে জানান, উচ্চ রক্তচাপে ভুগছেন তিনি৷
শোনা গিয়েছিল, চিকিৎসার জন্য নাকি আগামী সপ্তাহেই সিঙ্গাপুর বা মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাবেন রাণা ৷ সেখানেই তাঁর কিডনি প্রতিস্থাপন করার কথা ৷ এমনকী শোনা যাচ্ছিল, রানার মা লক্ষ্মীদেবী নাকি ছেলেকে কিনডি দান করবেন ৷
advertisement
advertisement
এই সমস্ত খবর শুনে চমকে গিয়েছেন খোদ অভিনেতাই ৷ তাই ট্যুইট করে বল্লালদেব ভক্তদের জানিয়েছেন, একেবারে সুস্থ রয়েছেন তিনি ৷ তবে রক্তচাপের একটা সমস্যা তাঁর রয়েছে ৷ তবে এই সমস্যা থেকে শীঘ্রই সেরে উঠবেন বলেও ফ্যানদের আশ্বাস দিয়েছেন রাণা ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কিডনি প্রতিস্থাপন হবে রাণা দগ্গুবতীর ? ‘উচ্চ রক্তচাপ’ বললেন অভিনেতা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement