advertisement

সরকারের চামচা! তাই পদ্মশ্রী, কংগ্রেস নেতাকে পাল্টা উত্তরে আদনান লিখলেন,হে বাচ্চু...

Last Updated:

তিনি একেবারে চাঁচাছোঁলা ভাষায় প্রত্যুত্তর করেছেন৷

#মুম্বই:  কংগ্রেস মুখপাত্র জয়বীর শেরগিলকে পাল্টা দিলেন আদনান স্বামী৷ পদ্ম পুরস্কার নিয়ে আদনান স্বামীকে যাচ্ছেতাই ভাবে কটাক্ষ করেন কংগ্রেস নেতা৷ এবার সেই নেতাকেই এক হাত নিলেন সঙ্গীতশিল্পী ও সুরকার৷
তিনি একেবারে চাঁচাছোঁলা ভাষায় প্রত্যুত্তর করেছেন৷ কংগ্রেস নেতা সরাসরি আদনানের নাম নিয়ে অভিযোগ করেছিলেন যে নিজের যোগ্যতায় নয়, বিজেপি সরকারের সঙ্গে সক্ষতা থাকার ফলস্বরূপ পদ্মপুরস্কার পেয়েছেন শিল্পী৷
তিনি লিখেছেন যে হে বাচ্চু, আপনার মাথা কী কোনও ক্লিয়ারেন্স সেল থেকে কেনা? নাকি কোনও সেকেন্ড হ্যান্ড স্টোর থেকে উঠিয়ে নেওয়া? বাবা-মায়ের কোনও পদক্ষেপের জন্য তাদের সন্তানকে দোষারোপ করা হয় কি? নাকি তার জন্য সন্তানকে ক্ষতিপূরণ দিতে হয়? আপনার শিক্ষাপ্রতিষ্ঠান কী শিখিয়েছে? আপনি নাকি আইনজীবী? ল স্কুলে আপনি কী এইসব শিখেছেন? আপনার মঙ্গল কামনা করি৷
advertisement
advertisement
advertisement
আদনান স্বামী পদ্মশ্রী পাওয়াতে জয়বীর শেরগিল কিছু প্রশ্ন তুলেছিলেন৷ তার প্রশ্ন ছিল যে কেন কার্গিলের যোদ্ধা মহম্মদ শহানুল্লা এনআরসির দোহাই দিয়ে বিদেশী তকমা পেয়েছেন যেখানে আদনান পাক এয়ার ফোর্স পাইলটের ছেলে হয়ে দেশের সর্বোচ্চ সম্মান পাবেন৷ আদনান স্বামীর জন্ম লন্ডনে৷ তাঁর বাবা পাক বায়ুসেনার অফিসার ছিলেন৷ ২০১৫ তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানান৷ ২০১৬ তিনি ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পান৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সরকারের চামচা! তাই পদ্মশ্রী, কংগ্রেস নেতাকে পাল্টা উত্তরে আদনান লিখলেন,হে বাচ্চু...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement