advertisement

শ্যুটিং-এর সময় আমিরের আচরণ বিশ্বাস করতে পারছিলাম না: অকপট ক্যাটরিনা কইফ, দেখুন ভিডিও

Last Updated:
#মুম্বই: ঠগস অব হিন্দুস্থান ছবিটি নিয়ে পারদ চড়ছে ৷ ছবির ট্রেলার থেকে ছবির গান, রিলিজ হতেই সাড়া পড়ে গিয়েছে ৷ আর তখনই সামনে এল ক্যাটরিনার সেই বক্তব্য ৷ আমিরের বিরুদ্ধে একেবারে অকপট ক্যাট সুন্দরী জানিয়ে দিলেন, শ্যুটিং-এর সময় তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না ৷ আমিরের আচরণই এমন ছিল !
ঠগস অব হিন্দুস্থানে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, আমির খান, ফাতেমা সানা শেখ ও ক্যাটরিনা কইফ ৷ শ্যুটিং শুরু থেকেই বেশ নজর ছিল এই ছবির ওপর ৷ দিওয়ালিতে রিলিজ করা এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে ৷ এই ছবির সময় ফতেমা সানা শেখের সঙ্গে আমিরের প্রেমের খবরও রটেছিল ৷ তারপর ক্যাটরিনার এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে ৷
advertisement
advertisement
এই ছবিতে আবার চিকনি চামেলি রূপে পাওয়া যাবে ক্যাটকে ৷ তিনি আইটেম ডান্স করবেন ৷ এই গানেই তাঁর সঙ্গে থাকছেন আমির ৷ একটি দৃশ্যে ক্যাটরিনাকে ধরবেন আমির ৷ ক্যাটরিনার শরীরের ভার পুরোপুরি থাকবে আমিরের হাতে ৷ আমির যদি ছেড়ে দেন তাহলেই মাটিতে ভীষণ জোরে পড়বেন ক্যাটরিনা ৷ সেখানেই আমিরের ওপর ভরসা করতে পারছিলেন না ক্যাটরিনা ৷ নিজের সেই ভয়ের কথা খুল্লমখুল্লা জানিয়ে দেন ক্যাটরিনা ৷ এতে কিছুটা মজাই পেয়েছেন আমির ৷ কারণ পারফেকশনিস্ট আমির জানেন কাজটা তিনি ঠিকভাবেই করতে পারবেন ৷ তাই ক্যাটরিনার ভয় পাওয়ার মুহূর্তটা উপভোগ করেছেন আমির খান ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্যুটিং-এর সময় আমিরের আচরণ বিশ্বাস করতে পারছিলাম না: অকপট ক্যাটরিনা কইফ, দেখুন ভিডিও
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement