advertisement

ফিরছে প্রাক্তন, বলিউডের পর্দায় ফের দুই বাঙালি-দেখুন ভিডিও

Last Updated:
#মুম্বই: প্রাক্তন ছবি দিয়েই আবার একসঙ্গে বড়পর্দায় ফিরেছিল প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি ৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবিটি ছিল সুপার-ডুপার হিট ৷ শুধু ছবি নয় ছবির গানও মাতিয়ে ছিল সকলকে ৷ 'তুমি যাকে ভালবাসো' গানটির জন্য জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী ৷ আবার সেই পুরনো ম্যাজিক ফিরছে বড় পর্দায় ৷ তবে এবার হিন্দিতে !
জলেবি ছবিটি নিয়ে চর্চা শুরু হয়েছিল ছবির টিজার প্রকাশের পর থেকেই ৷ মহেশ ভাট প্রযোজনার এই ছবিতে রয়েছেন দুই বাঙালি ৷ প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর আবার তাদের দেখা এক ট্রেনের কামরায় ৷ একসঙ্গে সফর করছেন দুজনেই ৷ সেই সফরেই ফিরে দেখা হল তাদের অতীত ৷ অতীত ও বর্তমানের মিশলে জমল গল্প ৷ তৈরি হল বলিউডের প্রাক্তন ৷ তবে এই ছবিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা নন, থাকছেন রিয়া চক্রবর্তী ও বরুণ মিত্র ৷
advertisement
advertisement
উন্ডোজ প্রোডাকশনের থেকে সত্ত্ব কিনে অফিশিয়াল রিমেক বানিয়েছে ভিশেস ফিল্মস ৷ বাঙালি দর্শকদের কাছে যেমন সাড়া ফেলেছিল প্রাক্তন, তেমনই সাড়া মিলবে হিন্দি দর্শক মহলে, নিশ্চিত মহেশ ভাট ৷ তাই তো বাংলা ছবির অফিশিয়াল রিমেক বানালেন তিনি ৷ ছবির পরিচালনায় পুষ্পদীপ ভরদ্বাজ ৷ আপাতত অপেক্ষা ছবি মুক্তির ৷ এবার আর হিন্দি ছবির রিমেক নয়, বাংলা ছবির ঘনঘন হিন্দি রিমেক আশা জাগাচ্ছে টলিউডকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফিরছে প্রাক্তন, বলিউডের পর্দায় ফের দুই বাঙালি-দেখুন ভিডিও
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement