advertisement

ধারাবাহিক রাসমণির গদাধর স্ত্রীর সঙ্গে একান্তে কাটালেন সময়, দেখুন ছবি

Last Updated:

তাঁর স্ত্রীর নাম সুস্মিতা

#কলকাতা: রামকৃষ্ণদেবের পোশাক ছেড়ে একেবার আধুনিক পোশাকে করুণাময়ী রানী রাসমণির গদাধর৷ তাঁকে দেখে যেন একেবারে চেনার উপায় নেই! স্ত্রীর সঙ্গে সময় কাটালেন সৌরভ৷ ভাইরাল হল সেই ছবি৷
দারুণ জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণি৷ প্রতিটি চরিত্র দর্শকদের খুব মনের কাছের৷ বিশেষ করে রানী মা, মথুরবাবু, গদাধর৷ ধারাবাহিকে এঁদের অভিনয় মন কেড়েছে সকলের৷ রামকৃষ্ণদেবের চরিত্রে অভিনয় করছেন সৌরভ সাহা৷ ইতিমধ্যেই তাঁর অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি৷ এর আগে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি৷ তবে করুণাময়ী রানী রাসমণিতে তাঁর গদাধরের চরিত্র অভিনয়ের জন্য বেশি জনপ্রিয় হয়েছেন সৌরভ৷ সকলের কাছে পরিচিতিও বেড়েছে৷ এই অভিনয়ের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন সৌরভ৷ নিজেকে সবরকমভাবে তৈরি করেছেন তিনি৷ এবং সেই পরিশ্রম ধরা পড়েছে স্ক্রিনে৷ তবে ধারাবাহিকে তাঁকে রামকৃষ্ণদেবের চরিত্রে দেখে সকলে অভ্যস্থ হয়ে গিয়েছেন৷ তাই বাস্তব জীবনে সৌরভের ছবি যেন ঠিক বিশ্বাসই করে উঠতে পারেন না তাঁর ভক্তরা৷ বাস্তবে স্ত্রী ও পুত্র সন্তান নিয়ে সুখের সংসার সৌরভের৷ মাঝে মধ্যেই কর্মব্যাস্ত জীবন থেকে সময় বের করে স্বপরিবারে বাড়াতে যান সৌরভ৷
advertisement
advertisement
advertisement
তাঁর স্ত্রীর নাম সুস্মিতা৷ তিনিও একজন অভিনেত্রী৷ অভিনয় সূত্রেই সৌরভ ও সুস্মিতার আলাপ৷ সেখান থেকে প্রেম ও বিয়ে৷ তাঁদের ৩ বছরের এক ছেলেও রয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ধারাবাহিক রাসমণির গদাধর স্ত্রীর সঙ্গে একান্তে কাটালেন সময়, দেখুন ছবি
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement