advertisement

"আমি সিঙ্গল , দেখুন এই হেডলাইন পাত্র খুঁজতে সাহায্য করে কিনা"- সম্পূর্ণা

Last Updated:
ব্লু হোয়েলের পর থাবা বসিয়েছে মোমো আতঙ্ক ৷ ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এক ভারতীয়র ৷ এই ডার্ক ওয়েবের দুনিয়া থেকে হয়ত অনেকেই অনেক দূরে ৷ আবার এমনও অনেকে আছেন যারা আচ্ছন্ন হয়েছেন এর মায়ায় ৷ ধীরে ধীরে জালে জড়িয়েছে এই ভয়ঙ্কর দুনিয়ার ৷ তেমনই এক গল্প নিয়ে ওয়েব সিরিজ ডার্ক ওয়েব ৷ পরিচালনায় সায়ন্তন ঘোষাল ৷ অভিনয়ে সাহেব ভট্টাচার্য, সম্পূর্ণা লাহিড়ি ৷ সম্পূর্ণা এই ওয়েব সিরিজে সাংবাদিকের চরিত্রে ৷ ফোনে বেশ ধরা পড়ল ডার্ক ওয়েব নিয়ে তাঁর উত্তেজনা ৷
ওয়েব সিরিজের নাম ডার্ক ওয়েব ৷ এই বিষয়ে কী ধারণা হল শ্যুটিং করতে গিয়ে ?
সম্পূর্ণা : এই দুনিয়াটা অনেক বড় ৷ বিশাল ভাবে বিস্তৃত ৷ ব্লু হোয়েল বা মোমোর কথা তো আমরা এখন জেনেই গিয়েছি ৷ কিন্তু আরও কত কী হয় এই দুনিয়া ৷ অন্ধকার জগতে পা রাখার এক অদ্ভুত হাতছানি থাকে ৷ একবার যাতে প্রবেশ করলে ফিরে আসা মুশকিল ৷
advertisement
advertisement
এটা তো ডার্ক ওয়েবের কথা বলছেন, কিন্তু এমনিতে তো সোশ্যাল মিডিয়া নিয়েও তো আমরা বিশেষ ব্যস্ত হয়ে পড়েছি ৷ আপনি কতটা ব্যস্ত থাকেন এই দুনিয়া নিয়ে ?
সম্পূর্ণা : ব্যস্ত নয়, আমি কাজের স্বার্থে ব্যবহার করি ৷ জানেন আমার মানুষের সঙ্গ কথা বলতে, সামনা সামনি গল্প করতেই ভাল লাগে ৷ কাছের মানুষকে স্পর্শ করা, তার সঙ্গে বসে আড্ডা দেওয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ার তুলনাই হয় না ৷ বিশেষ করে ছোটদের তো কখনই নেট দুনিয়ার সঙ্গে পরিচয় করানো উচিৎ নয় ৷ ওদের সঙ্গে গল্প করা, বই পড়ে শোনানোর অভ্যাস তৈরি করা উচিৎ ৷ আমার ছোটবেলা এমনই কেটেছে ৷ চাইবো আমার ছেলেমেয়ে হলে তারও একইভাবে বড় হোক ৷
advertisement
ওয়েব সিরিজই কী ভবিষ্যতে গল্প বলার প্রধান মাধ্যম হতে চলেছে ?
সম্পূর্ণা : হ্যাঁ, নিশ্চয়ই ৷ আমি তো আগে অনেকের কাছে শুনতাম অনেক সিরিজের কথা ৷ যদিও বেশিরভাগটাই ইংরেজি সিরিজ ৷ আমিও শুরু করেছি দেখতে ৷ এবং সত্যিই একটার থেকে একটা যেন আরও সুন্দর ৷ আমি তো ফ্যান হয়ে গিয়েছি ৷
advertisement
বেশ কিছুদিন মুম্বইতে আছেন ৷ কিছু কাজ ফাইনাল হলো বলিউডে ?
সম্পূর্ণা : আমি চেষ্টা করছি ৷ অডিশন দিচ্ছি ৷ মজার কী বলুন তো মুম্বই শহরে তো অনেক জায়গার কাজ হয় ৷ অনেকের সঙ্গে আলাপ হয়েছে ৷ দক্ষিণের বিজ্ঞাপনে কাজ করেছি ৷ ওয়েব সিরিজেরও কথা হচ্ছে ৷
advertisement
তাহলে কলকাতায় কী দেখা যাবে না ?
সম্পূর্ণা : না না এমন নয় ৷ এই তো এই ওয়েব সিরিজটি করলাম ৷ এরপর আরও কিছু কথা হচ্ছে ৷ তবে জানেন অনেকেই বলছে "তুমি কলকাতায় নেই, তাই তোমার কথা ভেবেও কাস্ট করতে পারছি না ৷" এমন তো হওয়া উচিৎ নয় ৷ মুম্বই তো অনেক দূরে নয় ৷ কয়েক ঘণ্টার মধ্যেই তো চলে আসতে পারি ৷ হয়ত এই ইন্টারভিউ যারা পড়বেন তারা বুঝবেন আমি কী বলতে চাইছি ৷
advertisement
আচ্ছা এই সময়টা নিজেকে মোটিভেট কীভাবে করেন ? বম্বেতে স্ট্রাগল করছেন.. তাই জিজ্ঞেস করলাম ৷
সম্পূর্ণা : আমি আসলে কোন সময় খালি থাকি না ৷ মানে আমার কাছের মানুষগুলো সবসময় আমার পাশে থাকেন ৷ আমার খেয়াল রাখেন ৷ তাই মন খারাপ হওয়ার সুযোগই হয় না ৷ ঈশ্বরের অসীম কৃপা আমার আত্মীয়, বন্ধুরা আমাকে সর্বদা উৎসাহ দেন ৷ সবার সঙ্গে যে রক্তের সম্পর্ক তা নয় কিন্তু ৷
advertisement
বললেন নিজের ছেলেমেয়ে হলে কী করবেন ৷ তা বিয়েটা করবেন কবে ?
সম্পূর্ণা : আপাতত তো সিঙ্গল ৷ (এবার দারুণ হাসি অভিনেত্রীর)
বলেন কী ?
সম্পূর্ণা : সত্যি, আমার রিলেশনশিপ স্টেটস সিঙ্গল ৷ এটাই হেডলাইন করবেন প্লিজ, যাতে এটাই বিজ্ঞাপনের কাজ করে ! (আবার উঠল হাসির রোল)
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
"আমি সিঙ্গল , দেখুন এই হেডলাইন পাত্র খুঁজতে সাহায্য করে কিনা"- সম্পূর্ণা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement