advertisement

Doordarshan News Anchor Gitanjali Aiyar: দূরদর্শনের সেরা সংবাদপাঠিকাদের মধ্যে অন্যতম গীতাঞ্জলি আইয়ার প্রয়াত

Last Updated:

Doordarshan News Anchor Gitanjali Aiyar: দূরদর্শনে ইংরেজিতে সংবাদপাঠের ক্ষেত্রে গীতাঞ্জলি ছিলেন প্রথম সারির সঞ্চালিকা৷ পুরস্কারজয়ী সংবাদপাঠিকা গীতাঞ্জলির উচ্চারণ এবং বাচনভঙ্গি ছিল অননুকরণীয়৷

প্রয়াত হলেন দূরদর্শনের সঞ্চালিকা তথা সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার
প্রয়াত হলেন দূরদর্শনের সঞ্চালিকা তথা সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার
নয়াদিল্লি : প্রয়াত হলেন দূরদর্শনের সঞ্চালিকা তথা সংবাদপাঠিকা গীতাঞ্জলি আইয়ার৷ বুধবার তাঁর মৃত্যু হয় নয়াদিল্লিতে৷ সত্তরোর্ধ্ব গীতাঞ্জলি পার্কিন্সন্স ডিজিজে আক্রান্ত ছিলেন৷ পারিবারিক সূত্র থেকে জানা গিয়েছে সান্ধ্যভ্রমণ সেরে বাড়ি ফিরে আসার পর হঠাৎ তাঁর মৃত্যু হয়৷ দূরদর্শনে ইংরেজিতে সংবাদপাঠের ক্ষেত্রে গীতাঞ্জলি ছিলেন প্রথম সারির সঞ্চালিকা৷ পুরস্কারজয়ী সংবাদপাঠিকা গীতাঞ্জলির উচ্চারণ এবং বাচনভঙ্গি ছিল অননুকরণীয়৷
কলকাতার লোরেটো কলেজ থেকে স্নাতক হওয়ার পর ১৯৭১ সালে গীতাঞ্জলি দূরদর্শনে চাকরিতে যোগ দেন৷ দীর্ঘ কর্মজীবনে তিনি চার বার সেরা পাঠিকার সম্মানে ভূষিত হয়েছেন৷ ১৯৮৯ সালে তিনি সম্মানিত হন ইন্দিরা গান্ধি প্রিয়দর্শিনী পুরস্কারে৷ ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ডিপ্লোমা পাওয়া গীতাঞ্জলি ছিলেন বিজ্ঞাপন দুনিয়ার পরিচিত মুখ৷ শ্রীধর ক্ষীরসাগরের টেলিভিশন ‘খানদান’-এও তিনি অভিনয় করেন৷ ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন গীতাঞ্জলি৷
advertisement
আরও পড়ুন : ‘বুড়ো বয়সে দ্বিতীয় বিয়ে’! সমাজমাধ্যমে তীব্র বিদ্রূপ আশিস বিদ্যার্থীকে! ব্যঙ্গকারীদের মোক্ষম উত্তর অভিনেতার
তাঁর প্রয়াণে সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন অনেকেই৷ কংগ্রেস নেতা নেত্তা ডি’সুজা লিখেছেন ‘‘টেলিভশনের পর্দায় গীতাঞ্জলি আইয়ারের আভিজাত্যপূর্ণ উপস্থিতি রয়েছে আমাদের স্মৃতিতে৷ টিভিতে খবর দেখার অভিজ্ঞতায় তিনি অবিস্মরণীয় ছাপ রেখে গিয়েছেন৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করছি৷ তিনি শাশ্বত শান্তির জগতে বিচরণ করুন৷’’
advertisement
advertisement
সাংবাদিক শীলা ভাট ট্যুইট করেছেন, ‘‘ভারতের সেরা টেলিভিশন সংবাদপাঠিকাদের মধ্যে একজন গীতাঞ্জলি আইয়ার৷ আভিজাত্যপূর্ণ এই নারী প্রয়াত হলেন৷ তাঁর পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করছি৷’’ গীতাঞ্জলির মেয়ে পল্লবীও একজন পুরস্কারজয়ী সাংবাদিক৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Doordarshan News Anchor Gitanjali Aiyar: দূরদর্শনের সেরা সংবাদপাঠিকাদের মধ্যে অন্যতম গীতাঞ্জলি আইয়ার প্রয়াত
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement