advertisement

Kolkata Chalantika | Song release: বাঙালি কীসের দিব্যি খায়? জোরদার প্রচার চালিয়ে মুক্তি পেল 'গীতবিতানের দিব্যি' গান

Last Updated:

গানটির মধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিভিন্ন রকম ভালবাসার মুহূর্ত উঠে এসেছে৷

#কলকাতা: রবিবার, কলকাতা চলন্তিকার প্রথম গান গীতবিতান এর দিব্যি, প্রকাশিত হয়েছে।। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরজিতা আড্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বান চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত  অনামিকা সাহা প্রমুখ।
পরিচালক পাভেল বলেন "এই গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবন। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে  বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাই ওভার। সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে  ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।"
advertisement
advertisement
গানটির মধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিভিন্ন রকম ভালবাসার ছোঁয়া ভালবাসার শহরে কেমন ভাবে ধীরে ধীরে গড়ে ওঠে এবং সম্পর্কগুলি কলকাতার বুকে কী রকম ভাবে চলতে থাকে সেটি দেখানো হয়েছে। অপরাজিতা আঢ্য এই সিনেমাতে একজন ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করবে৷ তাকে প্রতিদিন বাসে একজন জায়গা ছেড়ে দিত৷ এর মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা দেখানো হয়৷ অফিসে বলতে না পারা দিতিপ্রিয়া আর কিরণ দত্তের ভালোবাসা আবার অন্য রকম৷ ইশা সাহা এবং সৌরভ দাস এই সিনেমায় নিম্নবিত্ত গরিবের চরিত্রে অভিনয় করছেন৷ শহরের অলিতে গলিতে ভালবাসায় মেতে ওঠেন তারা এবং শতাব্দী চক্রবর্তীকে দেখা গিয়েছে একজন সিভিল ইইঞ্জিনিয়ারের চরিত্রে। অনির্বাণ চক্রবর্তী যাকে আমরা ট্রেলারে 'বড্ড একা' বলতে শুনেছিলাম তার প্রেমের গল্পটি কেমন ছিল তাই এই গানে দেখানো হয়েছে।
advertisement
ছবিটি মুক্তি পাবে "বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট" এর ব্যানারে। প্রযোজক হিসাবে রয়েছেন শতদ্র চক্রবর্তী। এর আগে পরিচালক পাভেলের প্রতিটা ছবিতে ছিল নতুন চমক। বলাইবাহুল্য বাংলা সিনেমাপ্রেমীরা আরও একটা নতুন ভাল ছবি উপহার পেতে চলেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kolkata Chalantika | Song release: বাঙালি কীসের দিব্যি খায়? জোরদার প্রচার চালিয়ে মুক্তি পেল 'গীতবিতানের দিব্যি' গান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement