advertisement

Gadar 2 Free Ticket: ফ্রি ফ্রি ফ্রি! রাখি স্পেশ্যাল বাম্পার অফার দিচ্ছে 'গদর ২'-, কীভাবে পাবেন জেনে নিন

Last Updated:

Gadar 2 Free Ticket: এবার সমস্ত সিনেমাপ্রেমীদের জন্য ফ্রি টিকিটের অফার দিচ্ছে 'গদর ২'৷ আর এমন সুযোগ হাতছাড়া করা মানেই বড় মিস৷

মুম্বই: রাখি স্পেশ্যাল বাম্পার অফার নিয়ে হাজির বলিউডের এই মুহূর্তের হিট ছবি ‘গদর ২’৷ রাখির দিন দর্শকদের জন্য এমন দারুণ উপহার আগে কেউ হয়তো দেয়নি৷ এবার সমস্ত সিনেমাপ্রেমীদের জন্য ফ্রি টিকিটের অফার দিচ্ছে ‘গদর ২’৷ আর এমন সুযোগ হাতছাড়া করা মানেই বড় মিস৷
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় দর্শকদের জন্য ‘বাই টু গেট টু ফ্রি’-র অফার ঘোষণা করেছে জি স্টুডিও৷ অর্থাৎ দুটো মাত্র টিকিট কেটেই চারজন সিনেমা দেখতে পারবেন৷ রাখি উপলক্ষ্যে এই স্পেশ্যাল অফার দিচ্ছে ছবির নির্মাতার৷ মাত্র ২ টো টিকিট কিনে নিলেই ফ্রি-তে পেয়ে যাবেন আরও ২ টো টিকিট৷ রাখির এই বিশেষ দিনে এমন উপহার পেয়ে রীতিমতো আনন্দিত সিনেপ্রেমীরা৷
advertisement
advertisement
advertisement
এবার আসা যাক আসল কথায়৷ ‘বাই টু গেট টু ফ্রি’-র অফার কীভাবে পাবেন দর্শকরা৷ বার্তায় জানানো হয়েছে, ‘বাই টু গেট টু ফ্রি’-র অফারের অংশ হিসেবে ‘Karein’ এর টিকিট কেনার জন্য প্রচার কোড ‘GADAR2’ ব্যবহার করন (লিঙ্ক ইন বায়ো) দুটি টিকিট কেনার জন্য টিকিট বুক করুন, ছুটির প্রচার হিসেবে দুটি ফ্রি পান৷
advertisement
গত ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি৷ প্রায় ২২ বছর পর বড়পর্দায় মুক্তি পেল সানি-আমিশা অভিনীত ‘গদর:এক প্রেম কথা’-র সিক্যুয়েল ‘গদর ২’৷ তারপর থেকই একের পর এক রেকর্ড ভাঙছে সানির এই ছবি৷ বর্তমানে এখনও পর্যন্ত তৃতীয় সর্বোচ্চর জায়গা করে নিয়েছে ‘গদর ২’৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gadar 2 Free Ticket: ফ্রি ফ্রি ফ্রি! রাখি স্পেশ্যাল বাম্পার অফার দিচ্ছে 'গদর ২'-, কীভাবে পাবেন জেনে নিন
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement