advertisement

পাতা ঝরার হেমন্তেই আসবে অতিথি, প্রেমিকের স্পর্শ-সহ বেবি বাম্পের ছবি ‘স্লামডগ’-এর লতিকার

Last Updated:

মা হতে চলেছেন ফ্রিডা পিন্টো (Freida Pinto) ৷ সামাজিক মাধ্যমে সুখবর জানিয়েছেন ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এর লতিকা ৷ শেয়ার করেছেন বেবি বাম্পের ছবি ৷

দিল্লি : মা হতে চলেছেন ফ্রিডা পিন্টো (Freida Pinto) ৷ সামাজিক মাধ্যমে সুখবর জানিয়েছেন ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এর লতিকা ৷ শেয়ার করেছেন বেবি বাম্পের ছবি ৷ পাশেই দাঁড়িয়ে আছেন প্রেমিক কোরি ট্র্যান ৷ ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন যুগল ৷ ফ্রিডা জানিয়েছেন এ বছর হেমন্ত ঋতুতে আসতে চলেছে তাঁদের নতুন অতিথি ৷ নোরা ফতেহি-সহ বলিউডের অনেক তারকা অভিনন্দন জানিয়েছেন তাঁদের ৷
ফ্রিডার প্রেমিক তথা হবু স্বামী কোরি ট্র্যান পেশায় আলোকচিত্রী ৷ বিভিন্ন অভিযানের ছবি তোলেন তিনি ৷ দু’জনের বাগদান হয়েছিল ২০১৯-এর নভেম্বরে ৷ তার দু’ বছর আগে থেকেই শোনা গিয়েছিল তাঁদের প্রেমের গুঞ্জন ৷
advertisement
এর আগে ফ্রিডার সম্পর্ক ছিল দেব পটেলের সঙ্গে ৷ ড্যানি বয়েল পরিচালিত ব্লকবাস্টার এবং একাধিক অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এ দেব ছিলেন ফ্রিডার বিপরীতে ৷ অভিনয় করেছিলেন জামাল মালিকের চরিত্রে ৷ ৬ বছর প্রেমপর্বের পর ২০১৪ সালে পর্দার বাইরে ভেঙে যায় জামাল-লতিকা সম্পর্ক ৷
advertisement
ফ্রিডার অন্যান্য নামী ছবিগুলির মধ্যে অন্যতম ‘রাইস অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’, ‘ইমমর্টালস’, ‘তৃষ্ণা’, ‘লভ সনিয়া’ এবং ‘মোগলি : লেজেন্ড অব দ্য জাঙ্গল’ ৷ তাঁর আগামী ছবিগুলির মধ্যে আছে ‘নিডল ইন এ টাইমস্ট্যাক’ এবং ‘মিস্টার ম্যালকমস লিস্ট’৷ অভিয়ের পাশাপাশি নারী ও শিশুকল্যাণমূলক কাজেও অন্যতম নাম ফ্রিডা ৷
advertisement
এখন তাঁদের ছবি নিয়ে চর্চা চলছে নেটিজেনদের ৷ একটি ছবিতে কোরি স্পর্শ করে আছেন ফ্রিডার বেবি বাম্প ৷ অন্য ছবিতে বহু স্ত্রীর গালে এঁকে দিচ্ছেন চুম্বন ৷ আপাতত নতুন স্বপ্নে বিভোর এই জুটি ৷ হেমন্তে পাতা ঝরার দিনেই তাঁদের কোলে আসবে নতুন জীবন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাতা ঝরার হেমন্তেই আসবে অতিথি, প্রেমিকের স্পর্শ-সহ বেবি বাম্পের ছবি ‘স্লামডগ’-এর লতিকার
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement