advertisement

সোনম-আনন্দের বিয়েতে কন্ডোম শুভেচ্ছা ! ভাইরাল হল ট্যুইট

Last Updated:

সোনম-আনন্দের বিয়ের রেশ যেন কেটেও কাটছে না ৷ বিয়ে, হানিমুন, সোনম-আনন্দের সংসার গোছানোর খবর নিয়েই নানা সময় সরগরম হচ্ছে বিনোদন জগতে ৷

#মুম্বই: সোনম-আনন্দের বিয়ের রেশ যেন কেটেও কাটছে না ৷ বিয়ে, হানিমুন, সোনম-আনন্দের সংসার গোছানোর খবর নিয়েই নানা সময় সরগরম হচ্ছে বিনোদন জগতে ৷ এই যেমন, বিয়ের পর হানিমুনে না গিয়ে, সোনম কেন আনন্দকে ছেড়ে রওনা দিলেন কান চলচ্চিত্র উৎসবে ৷ কেনই বা দিল্লি ছেড়ে মুম্বইতে অনিলের ঘরজামাই হওয়ার জন্য রাজি হচ্ছেন আনন্দ ৷ নিন্দুকেরা নিজেদের মতে করে সোনম-আনন্দের বিয়ে নিয়ে গুচ্ছ গুচ্ছ গুঞ্জন শুরু করতেই ব্যস্ত ৷ ঠিক এরই মাঝে বাজি ফাটাল জনপ্রিয় কন্ডোম কোম্পানি ডিউরেক্স ! সোনম-আনন্দকে এমনই এক শুভেচ্ছা জানাল এই সংস্থা, যা কিনা এক রাতেই হয়ে উঠল ভাইরাল !
মে মাসের ৮ তারিখ সোনম-আনন্দের চার হাত এক হয়েছে ৷ প্রায় গোটা বলিউড হাজির হয়েছিল সোনম ও আনন্দের বিয়েতে ৷ তবে সবার শুভেচ্ছার মাঝে আলাদা নজর কাড়ল ডিউরেক্সের শুভেচ্ছা ৷ এই সংস্থা সোনম-আনন্দকে ট্যুইট করে জানালেন, ‘শুভেচ্ছা সোনম-আনন্দ ৷ আমরা তোমাদের ঢেকে দিলাম ৷ সুরক্ষা দিলাম ৷’
durex
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সোনম-আনন্দের বিয়েতে কন্ডোম শুভেচ্ছা ! ভাইরাল হল ট্যুইট
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement