advertisement

Doraemon Director Death: ক্যানসারই কেড়ে নিল...! চলে গেলেন ‘ডোরেমন’-এর রূপকার, কিংবদন্তির মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত

Last Updated:

Doraemon Director Death: প্রয়াত 'ডোরেমন' খ্যাত কিংবদন্তি জাপানি পরিচালক শিবায়ামা সুতোমু। ৮৪ বছর বয়সে ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন তিনি। জাপানের অ্যানিমেশন শিল্পে সুতোমু শিবায়ামাকে অন্যতম পথপ্রদর্শক হিসেবে মনে করা হয়।

 চলে গেলেন ‘ডোরেমন’-এর রূপকার
চলে গেলেন ‘ডোরেমন’-এর রূপকার
জাপান: জাপানি অ্যানিমেশন জগতে নক্ষত্রপতন ৷ প্রয়াত হলেন জাপানের ‘ফাদার অফ ন্যাশনাল অ্যানিমেশন’ শিবায়ামা সুতোমু৷ ৮৪ বছর বয়সে ক্যানসারের কাছে হার মানলেন পরিচালক৷ শিবায়ামা দুই দশকেরও বেশি সময় ধরে ‘ডোরেমন’ পরিচালনা করেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন পরিচালক। আজিয়া-ডো অ্যানিমেশন ওয়ার্কস ১৭ মার্চ, ২০২৬ তারিখে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। স্টুডিওর তথ্য অনুযায়ী, শিবায়ামা ৬ মার্চ মারা যান। অ্যানিমেশন শিল্পে তাঁর দীর্ঘ অবদান ছিল।
‘ডোরেমন’ একটি জাপানি অ্যানিমেশন কার্টুন শো, যা ভারতেও খুব জনপ্রিয়। ‘ডোরেমন’-এর চরিত্রগুলো শিশুদের মধ্যে খুব জনপ্রিয়। ২০ বছরেরও বেশি সময় ধরে ‘ডোরেমন’ সিরিজের তত্ত্বাবধানকারী অ্যানিমেশন পরিচালক শিবায়ামা সুতোমু গত ৬ই মার্চ ফুসফুসের ক্যানসারে মারা গেছেন৷ স্টুডিওটি তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে একথা জানিয়েছে এবং অ্যানিমে শিল্পে তাঁর অসামান্য অবদানের প্রশংসাও করেছে। জাপানে তাঁকে ‘জাতীয় অ্যানিমেশনের জনক’হিসেবে উল্লেখ করা হয়।
advertisement
আরও পড়ুন-শনি-মঙ্গলের বিরল সংযোগে ভয়ঙ্কর দুঃসময়…! কপালে খাঁড়া ঝুলছে ৪ রাশির, আর্থিক ক্ষতি, পদে পদে চরম বিপদ
জাপানের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক সৃষ্টি ‘ডোরেমন’-কে গড়ে তোলার ক্ষেত্রে শিবায়ামা সুতোমু এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ১৯৭৯ সালের ‘ডোরেমন’ টিভি সিরিজটি পরিচালনা করেন এবং পরবর্তীতে এই ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে ২২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করে এটিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে জনপ্রিয় করে তোলেন।
advertisement
advertisement
আরও পড়ুন-আগামী ৪০ দিন…! বুধের বাম্পার চালে ৫ রাশির ‘জ্যাকপট’, বিপুল আয়-উন্নতি, সোনায় মুড়বে কপাল
শিবায়ামা সুতোমু ১৯৬৩ সালে তোয়েই অ্যানিমেশনে তাঁর অ্যানিমেশন যাত্রা শুরু করেন। এরপর তিনি এ প্রোডাকশনে (বর্তমানে শিন-এই অ্যানিমেশন) যোগ দেন। দীর্ঘ সময় ধরে তিনি ‘ডোরেমন’, ‘চিবি মারুকো-চান’, ‘লুপিন থ্রি’, এবং ‘মাজিমে নি ফুমাজিমে কাইকেতসু জোরোরি’-এর মতো অ্যানিমেটেড কার্টুন শো পরিচালনা করেছেন।
advertisement
শিবায়ামা সুতোমু প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন ১৯৭৮ সালে শিবায়ামা ওসামু কোবায়াশি এবং মিচিশিরো ইয়ামাদার সঙ্গে আজিয়া-দো অ্যানিমেশন ওয়ার্কস প্রতিষ্ঠা করেন, যা এই শিল্পে তাঁর অবস্থানকে আরও সুদৃঢ় করে। স্টুডিওটি নিশ্চিত করেছে যে পরিবারের ইচ্ছানুযায়ী তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া ব্যক্তিগতভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তীতে একটি পৃথক স্মরণসভা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Doraemon Director Death: ক্যানসারই কেড়ে নিল...! চলে গেলেন ‘ডোরেমন’-এর রূপকার, কিংবদন্তির মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত
Next Article
advertisement
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কি থাকবে বড় 'আসন'?
  • আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা?

  • নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!

  • নজরে ১০২ আসন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement